বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন সেকথা আলাদাভাবে বলার দরকার নেই।
কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক দক্ষ নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটনাগরিকদের একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
তবে সম্প্রতি মৌমিতা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন, সেটি দু’বছর আগে নিজেই নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে যার ভিউজ ৬৬ লাখেরও বেশি। ‘ও হে শ্যাম’ গানের তালেই প্রকৃতির মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। লাল ও হলুদ রঙের মিশ্রণের একটি সাধারণ লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি। সাথে পরেছিলেন মানানসই অলংকার ও খোপায় দিয়েছিলেন বাহারি ফুল। সম্প্রতি তার এই পুরনো নাচের ভিডিওটিই আবারো ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। আপাতত, নিজের এই নাচের ভিডিওটির জন্যই আবারো নেটমাধ্যমে একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন মৌমিতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…