বলিউড

বিয়ের আগেই সন্তানসম্ভবা অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ, সন্তানের বাবার নাম শুনলে আপনিও হবেন অবাক

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ সম্প্রতি তার গর্ভধারণের কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই তিনি নতুন করে লাইমলাইটে। তার বলিউড ছবি খুব একটা সাফল্যের মুখ না দেখলেও, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাজমান ‘রুস্তম’ নায়িকা। অভিনেতা অ্যান্ড্রু নিবন হোক বা অন্য কেউ, নিজের প্রেম জীবন নিয়ে বরাবরই বেশ খোলামেলা ইলিয়ানা। আর এবারে বিয়ের আগেই প্রেগনেন্সি নিয়েও কোনো রাখঢাক রাখলেন না অভিনেত্রী। ইলিয়ানা জানিয়েছেন যে, তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। তবে এই সন্তানের বাবাটি কে তা কি আপনার জানা আছে? আপনাদের জানিয়ে রাখি ইলিয়ানার গর্ভের এই ছোট্ট সন্তানটির পিতা হলেন স্বয়ং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই। চলুন তাহলে, এক নজরে দেখে নেওয়া যাক ইলিয়ানার প্রেমজীবন।

ভালোবাসা সত্যিই অদ্ভুত। কখন, কোথায়, কার সাথে হবে… কেউ কিছু বলতে পারে না। ইলিয়ানা ডি’ক্রুজের ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছে। মঙ্গলবার সকালে ভক্তদের অবাক করে দিয়ে ইলিয়ানা নিজের প্রেগনেন্সির কথা সবার সামনে ঘোষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষেই জানান, যে তিনি গর্ভবতী এবং তিনি শীঘ্রই তার প্রথম সন্তানকে স্বাগত জানাবেন। আর সেই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই ইলিয়ানার সন্তানের বাবা কে, তা নিয়ে জোরদার হয়েছে আলোচনা। শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সাথে ডেটিং করছেন ইলিয়ানা। তাই স্বাভাবিকভাবেই এই সন্তানের বাবাও তিনিই।

কিছু বছর আগে ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবনের সঙ্গে প্রেম সম্পর্কে ইতি টানার পরে ইলিয়ানা নতুন করে নিজের জীবনের সূচনা করেছিলেন। সেই সময়ে ইলিয়ানা বেশ ভেঙে পরেছিলেন বলেও শোনা যায়।কিন্তু, আবারো তিনি জীবনের সঙ্গীকে খুজে পেয়েছে। আর এবারে তার সঙ্গী আর কেউ নন, ক্যাটরিনার ভাই। জানা যাচ্ছে, বছর কয়েক হলো ইলিয়ানা ডি’ক্রুজ ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন। তাকে শেষ দেখা গিয়েছিল মুম্বাই এবং রাজস্থানে যেখানে তার বোনের বিয়ে হয়েছিল।

জানা হচ্ছে, সেবাস্তিয়ান এবং ইলিয়ানা প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন। সূত্রের খবর, বান্দ্রায় ক্যাটরিনার পুরনো বাড়িতে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। সেখানে তারা কিছুদিন যাবত লিভ ইন সম্পর্কেও ছিলেন বলে পাপারাজ্জিদের সূত্র মারফত জানা যায়। সেবাস্তিয়ান এবং ইলিয়ানা, দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলই লক করা, তবে দুজনে একে অপরকে ফলো করেন ইনস্টাগ্রামে।

ইলিয়ানার এই সন্তানের খবর শুনে বলিউডের তারকারা অভিবাদন জানিয়েছেন। সঙ্গেই নিজের জীবনকে যে তিনি এভাবে আবারো সাজিয়ে নেবেন তার জন্য ইলিয়ানাকে বেশ সাপোর্ট করেছেন সকলে। অনেকে আবার সেবাস্তিয়ানকেও অভিবাদন জানিয়েছেন। এবারে শুধু আর কয়েকদিনের অপেক্ষা, এর পরেই আমরা ইলিয়ানা ও সেবাস্তিয়ানের সন্তানকে দেখতে পেতে চলেছি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026