বলিউডের কিং খান তিনি। ৯০ দশকের অন্যতম প্রথম সারির সুপারস্টার শাহরুখ খান। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত নিজের জনপ্রিয়তা সাধারণের মাঝে বজায় রেখেছেন অভিনেতা। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তিনি। নিজের কাজের সূত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনের সূত্রে শাহরুখ খান সংক্রান্ত কোনো খবরই মিডিয়ার আলোচনার বাইরে নয়। তবে এই মুহূর্তে অভিনেতা নিজের কাজের সূত্র ধরে নয় সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া খান পরিবারের কিছু নতুন ঝলকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকগুলিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা মিলেছে গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আব্রাহামের। দেখা গিয়েছে মান্নাতের একাধিক ঝলকও। নিজের মান্নাতের কোনায় কোনায় তুলেছেন ছবি। কখনো সুহানার সাথে, আবার কখনো আরিয়ানের সাথে কিংবা গোটা পরিবারকে সাথে নিয়েই ক্যামেরার সামনে এদিন হাজির ছিলেন কিং খান।
ছবি তোলার সময় কখনো ডেনিম জ্যাকেটে, কখনো কালো লেদার জ্যাকেটে আবার কখনো হুডিতে দেখা মেলেছে কিং খানের। পাশাপাশি মানানসই সাজে সেজে উঠেছিলেন বাকিরাও। সুহানাকে কখনো সাদা শর্ট ড্রেসে, আবার কখনো সাদা-কালোর জাম্পস্যুটে দেখা গিয়েছে। অন্যদিকে আরিয়ান ও আব্রাহামকেও কখনো ডেনিমে, আবার কখনো লেদার জ্যাকেটে দেখা গিয়েছে। এদিন নিজের আকর্ষণীয় লুকও শেয়ার করেছিলেন গৌরী খান। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া মত্ত রয়েছে মান্নাতে খান পরিবারের ছবি দেখে। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন ছবি ‘জাওয়ান’ নিয়ে। বলাই বাহুল্য, অভিনেতা ভক্তরাও দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই ছবির জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…