বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসাবেই ধরে নিয়েছেন। আর এক্ষেত্রে শামিল রয়েছেন ছোট থেকে বড় সকলেই। বেশিরভাগই এই নেটদুনিয়ার সূত্র ধরে এমন কিছুর সাক্ষী থাকতে চান, যা হয়তো রোজের জীবনে প্রতিনিয়ত ঘটতে দেখা যায় না। আর এক্ষেত্রে নিজের নেটজনতাকে নিরাশ করে না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক ভাইরাল হওয়া ঝলক নিয়ে হাজির থাকে প্ল্যাটফর্মগুলি। আর সেগুলি যে শুধুমাত্র এই নেটনাগরিকদের বিনোদনের স্বার্থেই, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সকলেই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে চান হাজারো মানুষের কাছে। পরিচিতি পেতে চান একাংশের মাঝেও। আর এটি যে তাদের ব্যর্থ প্রচেষ্টা নয়, তা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটদুনিয়াতে উদাহরণ স্বরূপ মিলবে একাধিক ঝলকও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনি আরো এক যুবতী নিজের নাচের প্রতিভার সূত্র ধরে পৌঁছে গিয়েছেন বহুমানুষের মাঝে। প্রশংসিতও হয়েছেন একাংশের কাছে। আপাতত, ইনস্টাগ্রামের সূত্র ধরেই সম্প্রতিক ঝলকটি ভাইরাল হয়েছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে জুন দাস নামের এক শিল্পীর দেখা মিলেছে। খোলা চুলে, ক্রপটপে এদিন সাদা ট্রাউজার পরেছিলেন তিনি। ছোট কালো টিপ ও মানানসই লিপস্টিকে বলিউডের অন্যতম হিট ছবি ‘অসোকা’র গানেই মেতে উঠেছিলেন তিনি। শাহরুখ খান ও কারিনা কাপুর খান অভিনীত এই ছবির অন্যতম হিট গান ‘সান সানানা সান’। আর এই উল্লেখ্য গানের তালেই পর্দায় দেখা মিলেছিল জুনের। ঝলকে দক্ষতার সাথেই বেলি নাচ প্রদর্শন করেছিলেন তিনি। এটি নৃত্যশিল্পীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি জনার।
অবশ্য একজন ভালো নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিনি যে একজন দক্ষ সঙ্গীতশিল্পীও, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে থাকেন তিনি। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হতেও দেখা যায় তাকে। তার এদিনের নাচের রিল ভিডিও যে সকলের বেজায় পছন্দ হয়েছে, সেকথা কমেন্টবক্সে নজর রাখলে স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…