আর নয় দুশ্চিন্তা, এবার সেভিংস একাউন্ট ধারীদের জন্য বড় ঘোষণা করেছে রত্নাকর ব্যাংক লিমিটেড (RBL BANK)। এই সময় ভারতের বিভিন্ন রাষ্ট্রয়াত্ত ব্যাংক ফিক্স ডিপোজিটের ওপর অবিশ্বাস্য সুদ ঘোষণা করলেও সেভিংস একাউন্টে জমাকৃত অর্থের ওপর সুদের পরিমাণ সামান্য পরিমাণে রেখেছে। তবে, রত্নাকর ব্যাংক লিমিটেড এবার সেই অর্থের উপর সুদের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কয়েক গুণ।
আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে (21শে আগস্ট) RBL ব্যাংকে সেভিংস একাউন্টের ওপর সুদের পরিমাণ বাড়তে চলেছে কয়েক গুণ। শুধু তাই নয়, পরিমাণটি দেখলে নিঃসন্দেহে অবাক হবেন আপনিও। এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ধারীদের 1 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে ব্যাংক 4.25% হারে ব্যাঙ্ক সুদ প্রদান করবে৷ যেখানে 1 লাখ টাকার বেশি এবং 10 লাখ টাকা পর্যন্ত রয়েছে এমন সেভিংস অ্যাকাউন্টের জন্য 5.50% হারে সুদ প্রদান করবে। এছাড়াও, 10 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কের দ্বারা 6.00% সুদ দেওয়া হবে।
এছাড়া 50 বেসিস পয়েন্টের ওপর সুদের হার বাড়িয়েছে RBL। 25 লক্ষ থেকে 3 কোটি টাকার মধ্যে সুদের হার 7% থেকে বাড়িয়ে 7.50% করেছে রত্নাকর ব্যাংক লিমিটেড৷ এ ছাড়া ব্যাংকটি দৈনিক ভিত্তিতে উচ্চ ব্যালেন্সযুক্ত অ্যাকাউন্টে সুদের হার বেশ কিছুটা কমিয়েছে। ৩ কোটি টাকার উপরে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। অর্থাৎ এখন ৭ শতাংশের পরিবর্তে ৩ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ধারীদের ৬.৫ শতাংশ হারে সুদ দেবে RBL। অর্থাৎ লো-ব্যালেন্স অ্যাকাউন্ট ধারীদের জন্য একরকম লটারি ঘোষণা করেছে RBL।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…