ভাইরাল & ভিডিও

জল খেতে গিয়েই ঘটল বিপদ! জলহস্তির তাড়া খেয়ে দৌড় লাগালো সিংহের দল (Viral Video)

প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কিছু না কিছু ভাইরাল হতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমান যুগে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। যদি কোন পোস্ট নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে, তা ভাইরাল হতে বাধ্য। সেক্ষেত্রে সেই পোস্ট ইতিবাচক কিংবা নেতিবাচক যাই প্রভাব ফেলুক না কেন সেটি ভাইরাল হবেই।

তবে অনেকসময় এমন কিছু ঝলক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখে থাকি, যা হয়তো সচারচর আমাদের চোখে পড়ে না। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে, যা খুব স্বাভাবিকভাবেই চোখ টেনেছে সকলের। কারণ এমন দৃশ্য হয়তো চিড়িয়াখানা গেলেও দেখা সম্ভব হবে না। রইল সেই ঝলক, দেখে নিন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক সিংহকে জলাশয়ের ধারে এসে জল খেতে দেখা গিয়েছে। পাড়ে বসে ছিল আরো দুই একটি সিংহ বা সিংহী। অন্যদিকে নিজের সন্তানদের নিয়ে জলাশয়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল এক জলহস্তি। তবে হঠাৎ করেই এই জলহস্তি যা কান্ড ঘটালো, তা দেখে অবাক সকলেই। নিজের চোখে না দেখলে এমন দৃশ্য বিশ্বাস হবে না কারোরই।

জলাশয়ের ধারে জল খেতে খেতে সিংহ অনেকক্ষণ ধরেই নজর রাখছিল ছোট জলহস্তি গুলোর উপর। আর সেই বিষয়টি লক্ষ্য করে মা জলহস্তি। আর লক্ষ্য করা মাত্রই সুযোগ বুঝে হঠাৎ করেই জল থেকে উঠে গিয়ে ঐ সিংহের দলকে তাড়া করে মা জলহস্তি। পুরো ব্যাপারটি হঠাৎ হওয়ায় ভয় পেয়ে যায় সিংহের দলও। ঐ মুহূর্তে সেখান থেকে পালিয়েও যায় তারা। আর সেই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। উল্লেখ্য, একটি অফিসিয়াল ওয়াইল্ড লাইফ পেজ ‌থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026