ভাইরাল & ভিডিও

কর্মচারীর জন্মদিন পালন করলেন আম্বানির ছেলে, কর্মচারী পা ছুঁতেই ক্ষিপ্ত নেটজনতা (VIDEO)

প্রায়ই মিডিয়ার পাতায় আম্বানি পরিবার কারণে অকারণে চর্চার আলোয় থাকেন। গোটা বিশ্বের দরবারে পরিচিতি রয়েছে এই পরিবারের। মুকেশ আম্বানি কিংবা নিতা আম্বানি থেকে থেকেই চর্চার আলোয় উঠে আসেন। তবে এবার একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চিত তাদের পুত্র অনন্ত আম্বানি। উল্লেখ্য, খুব সম্প্রতি বড় বড় ব্যক্তিত্ব থেকে শুরু করে তারকাদের উপস্থিতিতেই নিজের মনের মানুষের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন তিনি। সেই ঝলকও মিলেছিল নেটদুনিয়ায়।

‘পাতিয়ালা পলিটিক্স’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে অনন্ত আম্বানির এই ভিডিওটি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আম্বানি পুত্র নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি শুনেছেন একাধিক কটাক্ষজনক মন্তব্যও। কেন কটাক্ষের শিকার হলেন তিনি? কি দেখে ক্ষুব্ধ হলেন নেটজনতা?

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অনন্ত আম্বানিকে নিজের এক কর্মচারীর জন্মদিন পালন করতে দেখা গিয়েছে। কেক কেটে ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতেই পালন করা হয়েছে তার জন্মদিন। মালিক কর্মচারীর এমন সাধারণ সম্পর্কের ধরন দেখে প্রশংসা করেছেন অনেকেই। কর্মচারীদের সাথে মিলেমিশে থাকার জন্য প্রশংসিত হয়েছেন অনন্ত আম্বানিও। তবে ভাইরাল হওয়া ভিডিওর একটি ঝলকে ঐ নির্দিষ্ট কর্মচারীকে অনন্ত আম্বানির পায়ে হাত দিয়ে নমস্কার করতে দেখা গিয়েছে। তবে ঐ কর্মচারীকে বয়সে তার থেকে বড় বলেই মনে হয়েছে। তিনি যে নিজের মালিককে শুধুমাত্র সম্মান দেওয়ার জন্যই এই কাজটি করেছেন, তা স্পষ্ট হলেও একাংশের পছন্দ হয়নি এই দৃশ্য। আর সেই সূত্র ধরেই নেটজনতার একাংশের কাছে কটাক্ষের শিকার অনন্ত আম্বানি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026