VIRAL: ভয়ংকর কুমিরের মুখে হাত দিয়ে এমন অবস্থা হল যুবকের, দুর্বল হৃদয় ব্যক্তিরা ভিডিওটি দেখবেন না

কুমির যে অত্যন্ত ভয়ংকর একটি প্রাণী সেটা প্রায় সকলেই জানেন। টেলিভিশনে এই প্রাণী এবং তাদের চলাফেরা দেখে অনেকের মনেই ভীতির উদ্রেক হয়। তাদের কাছাকাছি যাওয়া বা তাদের সঙ্গে হাত মেলানোর কল্পনাও হয়তো কেউ করতে পারেন না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি কুমিরের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন। তিনি শুধুমাত্র কুমিরের কাছাকাছি আসেননি, বরং তার সঙ্গে রীতিমত স্টান্ট করার চেষ্টাও করেছেন। ওই ব্যক্তির সিদ্ধান্ত স্পষ্টতই খুবই ভুল ছিল। তবে এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটি শেয়ার করেছেন ফেইগেন নামের একজন তুর্কি নারী। ১১ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি জানিনা আপনাকে আমি কি বলবো!’

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সরীসৃফটির পরিচর্যাকারী এক ব্যক্তি রীতিমতো একটি কুমিরের মুখের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করছেন। কমিটি বেশ খানিকক্ষণ মুখ খোলা রেখে বসে থাকে এবং রক্ষক তার সঙ্গে একটি স্টান্ট করার চেষ্টা করে। তার ডান হাতটি ছিল কুমিরের মুখের ভিতর। কিন্তু এই স্টান্ট তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় যখন কুমিরটি হঠাৎ করে তার মুখ বন্ধ করে দেয়। রক্ষকের হাত তখনও তার মুখে আটকে। এই অবস্থায় তিনি কি করবেন!

ওই লোকটির হাতটা এখনো কুমিরের মুখে আটকে আছে। তারই মধ্যে ওই কুমির রক্ষকের হাত ধরার সাথে সাথে তার শরীরটিকে ঘোরাতে শুরু করে। একটা সময় এমন আসে যখন রক্ষককে বাধ্য হয়ে নিজের হাত বাঁচাতে ঘুরে যেতে হয়। কুমিরটি জোর করে তার হাত চেপে ধরে। একটা সময় দেখা যায় হাতটি রক্তে ঢেকে গেছে এবং হাতটি বাঁকা রয়েছে। তার হাতটি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এ ব্যাপারে কোন খবর নেই। তবে, এই লোকটির ভিডিওটি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিঃসন্দেহে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026