মহেশ ভাটের আসল চেহারা সারা বিশ্বকে দেখালেন সুস্মিতা সেন, ফাঁস করলেন মহেশ ভাটের পর্দা, বললেন এই বড় কথা

বিউটি কুইন এবং অভিনেত্রী সুস্মিতা সেন কে চেনেন না এরকম মানুষ হয়তো ভারতে নেই। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়লাভ করার পরে রাতারাতি যেন জীবন পাল্টে গিয়েছিল ভবানীপুরের এই কন্যার। তিনি নিজের জীবন একেবারে নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। বিবাহিত না হয়েও দুই সন্তানের মা সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কোন অভাব নেই। তবে কোন প্রকার বিতর্কই যেন গ্রাস করতে পারেনা সুস্মিতা সেনকে। সম্প্রতি টুইংকেল খান্নার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে নিজের প্রথম ছবির শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী সুস্মিতা সেন। জানালেন প্রথম ছবির শুটিংয়ের সময় কিভাবে প্রকাশ্যে পুরো টিমের সামনে তাকে অপমান এবং আক্রমণ করেছিলেন পরিচালক মহেশ ভাট।

সম্প্রতি বলিউডের আরো একজন অভিনেত্রী টুইংকেল খান্নার ইউটিউব চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুস্মিতা সেন। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের নানা স্মৃতিচারণা করতে মত্ত ছিলেন দুই অভিনেত্রী। সেই সময় নিজের প্রথম ছবির সেটে অভিজ্ঞতার কথা সর্বসমক্ষে জানালেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। স্মৃতিচারণায় সুস্মিতা সেন বলছেন, সবে সবে তিনি তখন মিস ইউনিভার্স এর খেতাব জিতেছেন। লস এঞ্জেলাস থেকে ফেরার পর পরিচালক মহেশ ভাট তাকে ডাকেন একটি ছবিতে অভিনয় করার জন্য। তিনি নিজেই ফোন করে সুস্মিতা সেনকে সেই ছবিতে তার নিজের নামেই অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব পেয়ে অত্যন্ত খুশিও হয়েছিলেন সুস্মিতা সেন।

তবে সেই প্রথম ছবির শুটিং এর সেটাই হয়েছিল তার জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতাটি। সেই ছবির সেটে প্রকাশ্যে মহেশ ভাট তাকে অপমান করেন এবং তাকে চড় পর্যন্ত মারেন! সুস্মিতা সেন বলছেন, ‘মহেশ ভাট একজন অসাধারণ পরিচালক। প্রথম ছবির প্রথম দৃশ্যের শুটিংয়ের সময় আমার রাগ করার দৃশ্য ছিল। সেই সময় হঠাৎই তিনি আমাকে অপমানিত করতে শুরু করেন। ৪০ জন সংবাদমাধ্যমের কর্মী, ২০ জন প্রোডাকশনের কর্মী, সকলের সামনে তিনি আমাকে আক্রমণ করতে শুরু করেন। আর আমি কাঁদতে শুরু করি।’

তিনি বলতে থাকেন, ‘এ কাকে নিয়ে এসেছো! ক্যামেরার সামনে মিস ইউনিভার্সকে দেখাবে এভাবে? ও নিজের জীবন বাঁচানোর জন্য অভিনয় করতে পারেনা।’ সুস্মিতা সেন বলে চলেন, ‘আমি মারাত্মক রেগে যাই। সেট থেকে বেরিয়ে যাবার জন্য হাঁটতে শুরু করে দেই। তখন মহেশ ভাট আমার হাতটা চেপে ধরেন। আমি প্রচন্ড রেগে গিয়ে হাতটা ছিটকে নিয়ে বলি, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। ফের আমি হাঁটতে শুরু করে দেই। মহেশ ভাট আবার ও আমার হাত ধরেন। আর বলেন, এটাই রাগ, যাও সেটা ফিরে যাও আর এটাই করে দেখাও।’

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ললিত মোদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চায় এসেছিলেন সুস্মিতা সেন। এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায় সুস্মিতা সেন এবং ললিত মোদীকে নিয়ে চলছে চর্চা। অন্যদিকে আবার, অ্যামাজন প্রাইম ভিডিওতে নতুন ওয়েব সিরিজ আরিয়াতে একেবারে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। সবমিলিয়ে তার জীবন এখন বেশ ব্যস্ত বলা চলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026