খেলা

RCB-র অধিনায়ক হিসেবে কি যোগ দিচ্ছেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন ড্যানিয়েল ভেট্টোরি

গত বছর আইপিএলের আসর সমাপ্তি হওয়ার আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন সেটাই তার নেতৃত্বে শেষ আইপিএল। তারপরপরই ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরমেটে নেতৃত্বে ছেড়েছেন বিরাট কোহলি। বিষয়টি নিয়ে বর্তমানে উত্তপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়া। চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামলেও দলের ব্যাটন কার হাতে থাকবে সে প্রসঙ্গ এখনো স্পষ্ট করেনি আরসিবি কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইপিএলে বাকি সবকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের অধিনায়কের নাম প্রকাশ্যে সে বিষয়ে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এরই মধ্যে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার তথা আরসিবির বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন,”বিরাট আরসিবির জার্সিতে মাঠে নামলেও দলের নেতৃত্ব কখনোই নেবে না ও। এটা খুবই সোজা সাপ্টা হিসাব। আমি মনে করি না যে, ও এমনটা ঘটাতে পারে। সেটি আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ঘরোয়া লিগ, ওর সিদ্ধান্তে ও অটল থাকবে। আমি মনে করি, সবকিছু ছেড়ে ওকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।”

তবে আগামীতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নেতৃত্বে কে থাকবে তা নিয়ে চলছে নানা কানাঘুষা। অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পালন করার জন্য ব্যাঙ্গালোর শিবিরের রয়েছে অভিজ্ঞতার ভান্ডার। জানা যাচ্ছে, এই মর্মে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ফাফ ডুপ্লেসিস। তবে খুব একটা পিছিয়ে নেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাছাড়া গতবার আইপিএলের আসরে তার ব্যাট প্রতিটা ম্যাচে কথা বলেছিল। দুজনের কেউ একজন আসন্ন দিনে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নেতৃত্বে থাকবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026