খেলা

অক্ষর প্যাটেলের প্রত্যাবর্তনে কপাল পুড়লো কুলদীপের, টেস্ট স্কোয়াড থেকে পড়লেন বাদ

দীর্ঘদিন ভারতীয় টেস্ট স্কোয়াডে থাকার পর অবশেষে প্রথম একাদশে সুযোগ পাওয়ার আগেই ঘরের বাইরে চলে গেলেন কুলদীপ যাদব। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাথে ঘুরে বেড়ালেও মাঠে নামার সুযোগ জোটেনি ভারতীয় এই প্রতিভাবান বোলারের। অবশেষে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভাগ্য ফিরল না কুলদীপের। গত রবিবার ভারতীয় দলের অক্ষয় প্যাটেলের প্রত্যাবর্তন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ভারতীয় টিম ম্যানেজমেন্ট রবিবারেই কুলদীপ যাদবকে দলের বাইরের দিকের রাস্তা দেখিয়ে দিয়েছে।

সাথে সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীরা শ্রীলংকার বিরুদ্ধে ভারতের দল নির্বাচন নিয়ে তুলেছেন প্রশ্ন। দীর্ঘ কয়েকটি সিরিজ ধরে দলের বাইরে প্যাভিলিয়নে বসে সময় কাটাচ্ছেন কুলদীপ যাদব। অথচ প্রথম একাদশে রাখার প্রয়োজন মনে করছেন না দ্রাবিড়-রোহিত। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। না প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন কুলদীপ যাদব আর না জাতীয় দলে খেলার সুযোগ মিলছে তার। প্যাভিলিয়নে বসে নিজের ক্যারিয়ারের মূল্যবান সময় অপচয় করছেন তিনি। এরমধ্যে স্কোয়াড থেকে কুলদীপকে বাইরে বের করা মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

অথচ আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার চমৎকার কুলদীপ যাদববের। ভারতের হয়ে ২৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এছাড়াও তিনি ৪৫টি আইপিএল ম্যাচ খেলেছেন, যাতে তার ৪০টি উইকেট রয়েছে। কুলদীপের ওডিআই ক্যারিয়ারও উজ্জ্বল। ৬৬ ওয়ানডেতে ১০৯ উইকেট নিয়েছেন তিনি। এই পরিসংখ্যানই কুলদীপ যাদবের প্রতিভা মূল্যায়নের জন্য যথেষ্ট। টি-টোয়েন্টি ফরম্যাটেও তার ইকোনমি রেট ৮-এর কম। ভারতের হয়ে ৭টি টেস্ট ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার সিডনিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও কুলদীপের নামে রয়েছে। আজ পর্যন্ত বিদেশের মাটিতে এমন কীর্তি করেননি রবীচন্দ্রন অশ্বিনও।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026