নতুন বছরের জানুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে ভারতের সঙ্গে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে তারা। ১৪ই জানুয়ারি মুম্বাইয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সফর। এরপর ১৭ই জানুয়ারি রাজকোটে দ্বিতীয় ম্যাচ এবং ১৯শে জানুয়ারি তৃতীয় ও অন্তিম ম্যাচ খেলা হবে ব্যাঙ্গালোরে।
এই সফরের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কয়েকদিন আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করে। কিন্তু চোট পাওয়ায় জন্য ১৫ সদস্যের দলে থাকা পেস বোলার শেন অ্যাবোট এই সিরিজ থেকে ছিটকে গেলেন। তার পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া একজন ব্যাটসম্যান ড’আর্সি শর্ট কে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করলেন।
আরও পড়ুন : মাঝ সমুদ্রে নাতাশাকে প্রপোজ হার্দিকের, দেখুন প্রপোজের ভিডিও
শুক্রবার বিগ ব্যাশ লিগে(বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে খেলতে গিয়ে অ্যাবট সাইড-স্ট্রেন এর সমস্যা হয়। যার পরে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত সিরিজের জন্য দলে পরিবর্তন করতে বাধ্য হয়। ড’আর্সি শর্ট, যিনি ২০১৯ এর ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার হয়ে খেলেননি, ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্সের পরে তিনি জাতীয় দলে ফিরবেন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…