রেল ভাড়া ও এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে একহাত নিল কংগ্রেস। তাদের দাবি, এর ফলে সাধারণ মানুষ চরম আর্থিক সমস্যার মধ্যে পড়বে। কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব বলেন যে এই মূল্যবৃদ্ধি এমন এক সময়ে এসেছে যখন অর্থনীতি খুবই খারাপ অবস্থায় রয়েছে।
এখন প্রশ্ন এটাই যে, এই আর্থিক দুরাবস্থার শেষ কবে? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা দেব আরও বলেন, এই ভাড়া বৃদ্ধির মাধ্যমে দরিদ্র মানুষের প্রতি অবিচার করা হচ্ছে। “এটা কি সাধারণ মানুষের কাছে ন্যায্য বছরের উপহার? কংগ্রেস মনে করে যে এটি তা নয়।’ বলেন তিনি।
আরও পড়ুন : বিজয় মাল্যর বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করতে পারবে ব্যাংক, অনুমতি আদালতের
৩১ ডিসেম্বর কেন্দ্র এই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে। সূত্রের খবর, রেল ভ্রমণের ক্ষেত্রে কামরার শ্রেনীর উপর ভিত্তি করে প্রতি কিমিতে ১ থেকে ৪ পয়সা বাড়ানো হয়েছে রেল ভাড়া। অন্যদিকে সিলিন্ডার প্রতি ১৯ টাকা বেড়েছে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম।
কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘রেল ভাড়া বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মোদী সরকার নতুন বছর শুরু করছে।’ রেল ভাড়া বৃদ্ধিকে মোদী সরকারের নতুন বছরের উপহার বলে বর্ননা করেন ইয়েচুরি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…