অফবিট

নববর্ষে কল্পতরু উৎসব, কাশীপুর উদ্যানবাটী থেকে দক্ষিণেশ্বরে দেখা মিলল ভক্তের ঢল

শ্রেয়া চ্যাটার্জি : নববর্ষ মানেই দেদার সেলিব্রেশন। বন্ধুদের সঙ্গে আড্ডা, মজা, হুল্লোড়, পরিবারের সঙ্গে পিকনিক। সারা বছরের দুঃখ, বেদনা কে বাক্সের মধ্যে বন্দি করে রেখে, নতুন করে বরণ করে নেওয়া নতুন বছরকে। রাত বারোটা বাজতে না বাজতেই আতসবাজি এবং শব্দবাজি তে নতুন বছরকে বরণ করে নেওয়া। কিন্তু এই দিনটি আমাদের বাঙ্গালীদের কাছে আরও একটি কারণে বিশেষ বিখ্যাত। বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বরে আজ ভক্তের সমাগম হয়। কেননা বছরের প্রথম দিনটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। আজ কল্পতরু উৎসব।

১৮৮৬ খ্রিস্টাব্দে প্রথম দিন সেখানেই কল্পতরু হলেন রামকৃষ্ণ। এদিন রামকৃষ্ণদেব বলেছিলেন ‘সবার চৈতন্য হোক’। কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ সমস্ত জায়গাতেই কল্পতরু উৎসব পালিত হয়। বছরের প্রথম দিনটিতে ভক্তের ঢল নামে এই সমস্ত জায়গায়। এই উৎসব ইচ্ছেপূরণের উৎসব। কাশিপুর উদ্যানবাটি তে বিশেষ পূজা পাঠের ও আয়োজন করা হয়।

আরও পড়ুন : বছরের শুরুতেই কলকাতার এই মন্দিরগুলো থেকে ঘুরে আসুন

১৮৮৫ খ্রিস্টাব্দে ঠাকুরের গলায় ক্যান্সার ধরা পড়ে। তাকে শারীরিকভাবে সুস্থ করে তোলার জন্য হাজার ১৮৮৫ খ্রিস্টাব্দে ১১ ই ডিসেম্বর তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে। সেখানেই পয়লা জানুয়ারি তিনি নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেন।

কল্পতরু হওয়ার আগের মুহূর্তে ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক এবং ওখানে থাকা সমস্ত ভক্তদের গায়ে হাতে পায় তিনি হাত বুলিয়ে দেন এবং তাতে ভক্তরা অদ্ভুত ঐশ্বরিক ছোঁয়া অনুভব করেন। যা তৎক্ষণাৎ ভক্তদের দুঃখ-দুর্দশা কে অনেকটা কমিয়ে দেয়। তাই এই দিনটিতে মানুষেরা বিশ্বাস করেন সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যাবে, এই এইটুকু বিশ্বাস এর আশাতেই তারা হাজির হন দক্ষিণেশ্বর, বেলুড়মঠ এবং কাশীপুর উদ্যানবাটী তে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026