এই মুহূর্তে টলিউডে রীতিমতো বিখ্যাত হয়েছে ‘আইলা রে নয়া দামান’ গানটি। গানটি রিলিজ করার সাথে সাথেই সন্দীপ্তা সেন (sandipta sen) এই গানের সাথে নেচে ভিডিও বানিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটলেন দর্শণা বণিক (Darshana banik)।
এবার ‘আইলা রে নয়া দামান’ গানের সঙ্গে নেচে ইন্সটাগ্রাম রিল বানালেন দর্শণা। দর্শণা যথেষ্ট দক্ষ নৃত্যশিল্পী। সোনালি শাড়ি ও লাল ব্লাউজে সেজে ইন্সটাগ্রাম রিলটি বানিয়েছেন দর্শণা। তাঁর হাতে ছিল মানানসই লাল-সোনালি রঙের চুড়ি। ইন্সটাগ্রাম রিলটি শেয়ার করে দর্শণা লিখেছেন, তিনিও একটি ছোট্ট প্রচেষ্টা করেছেন। অভিনেত্রী-মডেল বিদিতা বাগ (bidita bag)-এর পছন্দ হয়েছে দর্শণার নাচ। এছাড়াও নেটিজেনদের কাছেও প্রশংসিত হয়েছেন দর্শণা।
‘আইলা রে নয়া দামান’ গানটি একটি সিলেটি ভাষার গান। নতুন জামাইয়ের আগমন উপলক্ষ্যে এই গানটি বাঁধা হয়েছিল। গানটি লিখেছেন শ্রীমতী দিব্যময়ী দাস (shreemoti divyamoyee das) এবং গেয়েছেন সুমি মির্জা (sumi mirza)।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দর্শণা। সেমি ন্যুড, সাবেকি সব ধরনের ফটোশুটেই স্বচ্ছন্দ দর্শণা। এছাড়াও কিছু দিন আগে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘মাঝে মাঝে তব’র রিক্রিয়েটিভ মিউজিক ভিডিওতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন দর্শণা বণিক। অর্জুন ও দর্শনার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি দক্ষিণী ফিল্ম ‘ইয়ারাক্কম আঞ্জেল’-এ অভিনয় করেছেন দর্শণা। ফিল্মের গল্পটি থ্রিলার, তবে এর বেশি কিছু এখনও খোলসা করেননি দর্শণা। গত বছর লকডাউনের সময় দর্শণা নিজের প্রচেষ্টায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফান্ড তৈরী করে অনেক দরিদ্র পরিবারকে ত্রাণ বিলি করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…