বয়স এখনও এক বছরের কোটায় পা দেয়নি। বছর এক হওয়ার আগেই গাড়ি চালানোর তালিম নিচ্ছেন ছোট রাজশ্রী পুত্র ইউভান। তবে এই ইউভান এবারে নিয়ে নয়, বাবাকে সঙ্গে করেই চললেন এই একরত্তি। কিছুদিন আগে বাবার কেনা বাইক চালাচ্ছিল ছোট্ট ইউভান অন্যদিকে ইউভান এখন চারচাকায় বেরানোর প্রশিক্ষণ নিচ্ছেন এখন থেকে। রাজ সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মাত্র সাড়ে ন’মাস বয়সে বাবার কোলে বসেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন গাড়ির স্টিয়ারিং ঘোরানোর।
আর বাবাও ছেলেকে মন দিয়ে শেখাচ্ছেন। শুধু বাবার কোলে বসেই নয়, উঠে দাঁড়িয়েও গাড়ি চালানোর চেষ্টা করছেন এই একরত্তি। বড় হয়ে ছেলের ও গাড়ি চালানোর শখ হবে তা আর বলার উপায় রাখেনা। ক্যপশানে লিখেছেন, “আমার ছোট্ট ছেলেটা এখন দু’চাকা ছেড়ে চারচাকায় সওয়ার হয়েছে। মাত্র সাড়ে ন’মাস বয়সেই গাড়ি চালানো শিখছে।” পরিচালক, বিধায়কের পাশাপাশি তিনি যে একজন দায়িত্বশীল পিতা তা আবারো প্রমাণ রইলো। হাজার কাজের মধ্যে ও ছেলেকে সময় ভোলেননা রাজ। এই ভিডিও শেয়ার হতে নিমেষে ভাইরাল।
ছোট্ট ইউভান রাজ শুভশ্রী ছাড়াও টলিপাড়ার সকলের চোখের মণি। সোশ্যাল মিডিয়ার সমস্ত পরিবারের কাছে ইউভান খুব প্রিয়।সক্কলে সব সময় আদরে ভরিয়ে রাখেন তাকে। প্রায় দিন নেটদুনিয়াতে একরত্তির বিভিন্ন দুষ্টু-মিষ্টি মজার ভিডিও সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আদর, ভালোবাসা মাখা কমেন্টের বন্যা বয়ে যায় ইভানের নানান পোস্টে। রাজ আর শুভশ্রীও এগুলি খুব এনজয় করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…