ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান? জেনে রাখুন এই পাঁচটি প্রকল্পের ব্যাপারে

কন্যা সন্তানদের শিক্ষা সুরক্ষা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস হিসেবে পালন করা হয় উপলক্ষে কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চলুন আলোচনা করা যাক ১০ টি বিশেষ প্রকল্প নিয়ে, যেখানে বিনিয়োগ করলে আপনার কন্যা সন্তান ভবিষ্যতেও থাকবে সুরক্ষিত।

১. সুকন্যা সমৃদ্ধি যোজনা – কন্যা সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং সর্বোচ্চ দুই কন্যার নামে ব্যাংক অথবা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এতে বছরে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন এবং সরকার বর্তমানে এই প্রকল্পে ৭.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। কন্যার বয়স ২১ বছর পূর্ণ হলে এই টাকা তোলা যাবে।

২. চিল্ড্রেন গিফট মিউচুয়াল ফান্ড – এই মিউচুয়াল ফান্ড বিশেষভাবে কন্যা সন্তানদের জন্য চালু করা হয়েছে এবং এতে জমা করা অর্থ ঋণ এবং ইকুইটি ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। এতে ১৮ বছরের লক ইন পিরিয়ড রয়েছে যা দীর্ঘ মেয়াদে একটি বড় তহবিল তৈরি করতে আপনাকে সাহায্য করতে চলেছে।

৩. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রিটার্ন – ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হলো পোস্ট অফিসের একটি বিশেষ প্রকল্প যেখানে কন্যা সন্তানদের জন্য আপনি বিশেষভাবে বিনিয়োগ করতে পারবেন। এর সাথে সাথেই আপনারা কন্যা সন্তানদের জন্য বিনিয়োগের উপরে পেয়ে যাবেন গ্যারান্টি যুক্ত রিটার্ন। এই মুহূর্তে সরকার এনএসসিতে ৭.৬ শতাংশ হারে বার্ষিক সুদ দিচ্ছে। এতে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা এখানে নেই। এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মেয়াদ সর্বাধিক পাঁচ বছর হতে পারে।

৪. পোস্ট অফিস টার্ম ডিপোজিট – পাঁচ বছরের লক ইন পিরিয়ডসহ এই প্রকল্পে আপনি কন্যা সন্তানদের জন্য দারুন সুবিধা পাবেন। দেশের যেকোনো জায়গায় এই অ্যাকাউন্ট আপনি স্থানান্তর করতে পারবেন এবং এই প্রকল্পে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন।

৫. ইউলিপ বিনিয়োগ – ইউনিট লিঙ্ক ইনসিওরেন্স প্ল্যান হলো কন্যা সন্তানদের জন্য একটি দুর্দান্ত বিনিয়োগ প্রকল্প যেখানে জীবন বীমা সুরক্ষার সঙ্গে আপনি নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন। মা বাবার মৃত্যু হলে বীমা কোম্পানি প্রিমিয়াম প্রদান করে থাকে। এছাড়াও মা-বাবার অনুপস্থিতিতে বীমা কোম্পানি কন্যা সন্তানের শিক্ষার খরচ জুগিয়ে থাকে। এমনকি এককালীন থােক টাকা প্রদান করা হয়। আসলে বলতে গেলে সবদিক থেকে এই প্রকল্প দুর্দান্ত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026