বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। বেশ কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল জুটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা মেলে এই জুটির একসাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি। মোটামুটি তারা ছবি পোস্ট করলেই মুহুর্তের মধ্যে তা ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।
ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশলকে চেনেন না এমন মানুষের সংখ্যা এই ভারত ভূখন্ডে হয়তো নেই। বিদেশের মাটিতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নয়। তাইতো এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী থেকে শুরু করে বিয়ের পিঁড়িতে বসা অব্দি সমস্ত খবর নখদর্পনে ছিল নেটিজেনদের। এমনকি বিয়ের পর এই জুটি কখন কোথায় যাচ্ছেন বা তাদের জীবন কেমন চলছে, সেই নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তবে সম্প্রতি এমন কিছু খবর সামনে এসেছে যা শুনে অবাক হয়ে গেছেন নেট নাগরিকরা।
জানা গিয়েছে, কিছুদিন আগে বিয়ে হলেও এখন ক্যাটরিনাকে ছেড়ে অন্য সুন্দরীর সাথে সময় কাটাচ্ছেন ভিকি কৌশল। তারা একে অপরের প্রেমে পড়তে শুরু করেছেন। কে এই ভিকি কৌশলের নতুন প্রেম? জানা গিয়েছে, সে আর কেউ নয়। জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আর ক্যাটরিনা এই কথা জানতে পেরেও চুপ করে আছেন। আসলে ভিকি প্রেম করছেন তার নতুন ‘মেরা নাম গোবিন্দ’ সিনেমার জন্য। আর তাতেই গল্পের অংশ কিয়ারা ও ভিকির প্রেমকাহিনী।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…