রাজ্য

বিহার উত্তরপ্রদেশের পর নদীবক্ষে মৃতদেহ উদ্ধার বাংলায়, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

কিছুদিন আগে বিহার এবং উত্তরপ্রদেশের গঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। সেই ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা দাবানলের মত ভাইরাল হয়ে যায়। অনেকেই দাবি করেন করোনায় আক্রান্ত মৃতদেহ ঠিকমতো সৎকার করার জায়গা না থাকায় নদীবক্ষে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তবে এই তথ্য মানতে চায়নি প্রশাসন। বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক নদী ঘাটে সারি সারি লাশ ভাসতে দেখা যায়। এমনকি নদীর পাশাপাশি গ্রামগুলি চরম আতঙ্কের মধ্যে দিন কাটায় যাতে না তাদের নদীতে ভাসা মৃতদেহ থেকে করোনার সংক্রমণ হয়।

সেই সময় নবান্ন তরফে জানানো হয় যে বিহার এবং উত্তর প্রদেশ থেকে গঙ্গা যেহেতু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাই কড়া নজর রাখতে হবে যে কোন মৃতদেহ যাতে না ভেসে বাংলায় প্রবেশ করে। কিন্তু শেষমেশ নদীর জলে ভাসতে দেখা গেল মৃতদেহকে। তবে তা গঙ্গায় না। আজ অর্থাৎ শুক্রবার তিস্তার চরে মৃতদেহ আটকে থাকতে দেখে আতঙ্ক সৃষ্টি হয় জলপাইগুড়ির ময়নাগুড়িতে। জানা গিয়েছে স্থানীয়রা আজ সকালবেলা ওই মৃতদেহ চরে আটকে থাকতে দেখে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ স্টেশনে মৃতদেহ উদ্ধারের খবর দেয়।

জানা গিয়েছে, একব্যক্তি আজ সকালে মাছ ধরতে এসে মৃতদেহটি দেখতে পান। তিনি ময়নাগুড়ির পদ্বতি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের হেলাপাড়ির তিস্তায় ওই মৃতদেহ দেখেন। মৃতদেহ দেখে প্রথমে তিনি স্থানীয় মানুষকে জড়ো করেন। বিষয়টি নিয়ে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ি পুলিশ স্টেশনে খবর দেয়। সেখানে পুলিশ এসে মৃতদেহ কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু করে।

এই বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, তিস্তার জলে মৃতদেহ ভেসে আছে এই প্রথম কোন ঘটনা নয়। এই নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। আবহাওয়া খারাপ থাকার কারণে মৃতদেহটি উদ্ধার করতে সময় লেগেছে। তবে তদন্ত করে দেখা হবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। ময়নাগুড়ি থানার আইসি জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে আজকে মৃতদেহের ময়নাতদন্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ পরবর্তী পদক্ষেপে তদন্ত শুরু করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026