রাজ্য

ত্রাণের খাবারে বিষ মিশিয়েছেন রুদ্রনীল ঘোষ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে অত্যন্ত খারাপ ভাবে পরাজিত হয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু তার পরেও তিনি ভবানীপুরের মানুষদের জন্য কাজ করতে চান বলে বারবার মন্তব্য করেছেন। ভোটের আগে রুদ্রনীল ঘোষকে অনেকে বরণ করে নিয়েছিলেন, কিন্তু ভোটের পরে সেরকম কিছু দেখা গেল না। বরং তাদের ব্যবহার একেবারে বদলে গেল। মানুষকে ত্রাণ দিতে গিয়ে ভবানীপুরে সরাসরি মানুষের হাতে থাপ্পড় খেলেন রুদ্রনীল ঘোষ।

এই ঘটনার ফলে একেবারে চমকে যান বিজেপি নেতা রুদ্রনীল। পুলিশের দ্বারস্থ হয়ে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। কালীঘাট থানায় শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেন রুদ্রনীল ঘোষ। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। সেখানে বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। কিন্তু সেই ভিড়ের মাঝখানে হঠাৎ করে একজন এসে রুদ্রনীল ঘোষকে সপাটে একটা চড় কষিয়ে বসেন। কিছু বুঝতে পারার আগেই চশমা খুলে সরাসরি মাটিতে পড়ে যায় রুদ্রনীল ঘোষের।

তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করান এবং সেই অভিযোগ নিয়ে সরাসরি কালীঘাট থানায় লিখিত মামলা দায়ের করে আসেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কোন রকম মারধর করা হয়নি রুদ্রনীল ঘোষকে। বরং তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, রুদ্রনীল ঘোষ নাকি ত্রাণের খাবারে বিষ মিশিয়ে থাকতে পারেন। তৃণমূল বলছে, এখানকার মানুষ সব রকম ত্রান ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তাহলে উনি এখন হঠাৎ করে ত্রাণ দিতে এসেছেন কেন?

উল্টোদিকে রুদ্রনীল ঘোষ দাবি করেন, ত্রাণ দিতে গেলে কি কোন রকম পারমিশন নিতে হবে? ইতিমধ্যেই কালীঘাট থানায় এই অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে কালীঘাট থানার পুলিশ এই মামলার তদন্ত করছে এবং জানার চেষ্টা করছে রুদ্রনীল ঘোষকে আদৌ কেউ থাপ্পর মেরেছিলো নাকি অভিযোগটি ভিত্তিহীন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026