নিউজ

মহার্ঘ ভাতা না পেয়ে নতুন বছরে বড় পদক্ষেপের পথে বাংলার সরকারি কর্মচারীরা, প্রবল চাপে পড়বে সরকার

আগামী ৮ জানুয়ারি তারিখে অবশেষে কার্যকরণী বৈঠকে বসতে চলেছে সরকারি কর্মচারী পরিষদ এবং সেই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন কোন পথে এগোবে সেই নিয়ে নতুন রূপরেখা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতিগুলির যৌথ সংগঠন কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করতে পারে তারা। তাছাড়া প্রয়োজনে ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইউনিটি ফোরামের তরফে জানানো হয়েছে মহার্ঘ ভাতা না দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ জানুয়ারি কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করবেন সরকারি কর্মী, শিক্ষক এবং গ্রুপ ডি কর্মীরা। সেদিন সরকারি কর্মীরা গণছুটির ডাক দিয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে কো-অর্ডিনেশন কমিটির বক্তব্য প্রশাসনের রাজ্য সরকারি কর্মচারীদের উপর ভয়ংকর আক্রমণ চলছে। প্রশাসনের আমলাদের একাংশ সরাসরি শাসক দলের হয়ে কাজ করছেন বলেও উঠছে অভিযোগ।

সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল সংবাদমাধ্যমের কাছে কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন, ভারতের প্রতিটি রাজ্যের কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিন্তু এই রাজ্যে মহার্ঘ ভাতা পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন সরকারি কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে। এই সরকার অপরাধী। এদের কোনো রকম অর্থনৈতিক শৃঙ্খলা নেই। রাজ্যে সব জায়গায় সমস্ত খরচ হচ্ছে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার সময় শুধু সরকারের অজুহাত। আমরা সুপ্রিমকোর্টে লড়ছি। ৮ তারিখের সভায় বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করব আমরা।

অন্যদিকে ইউনিটি ফোরামের আবহবায়ক দেবপ্রসাদ হালদার সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের এই বঞ্চনা নিয়ে তারা প্রতিবাদ জানাবেন। এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ২৭ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে গণছুটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবপ্রসাদ বাবু। তিনি বলছেন, ‘এটা শুধু সময়ের অপেক্ষা, এবার সরকারকে সমস্ত কিছু শোধ করতে হবে।’ অন্যদিকে আবার জানা গিয়েছে, আগামী ১৬ই জানুয়ারি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি হতে পারে। শীর্ষ আদালতের ওয়েবসাইটে মহার্ঘ ভাতা মামলার সম্ভাব্য শুনানির দিন হিসেবে ১৬ই জানুয়ারি তারিখটিকে ধার্য করা হয়েছে। তবে এই দিনেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে কিনা, সেই নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোন কিছু জানানো হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026