ভাইরাল & ভিডিও

Viral Video: মাথায় বাইক নিয়েই উঠলেন বাসের উপর, নেটজনতা পেল তাদের রিয়েল বাহুবলীকে

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম জনপ্রিয় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো সচারচর আশেপাশে ঘটতে দেখা যায় না। যা দেখলে হয়তো অধিকাংশ মানুষ অবাক হয়ে যান। সম্প্রতি নেটদুনিয়ায় তেমনি একটি অবাক করে দেওয়া ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। নেটজনতাও পেয়ে গিয়েছে তাদের রিয়েল লাইফ বাহুবলীকে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের জিতু কাশ্যপ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই ভিডিওটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে নেটজনতার একাংশের মাঝে। ভিডিওটি নিঃসন্দেহে অবাক করেছে অধিকাংশকে। এমন ঘটনাও ঘটতে পারে, তা দেখে বিশ্বাস হচ্ছে না অনেকেরই। সেই কথা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে নজর দিলেই স্পষ্ট হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে একেবারে সাদামাটা পোশাকে মাথায় বাইক তুলে সিঁড়ি বেয়ে বাসের উপর উঠতে দেখা গিয়েছে। এতোটুকু ব্যালেন্স না হারিয়ে একটা গোটা বাইক তুলে দিয়েছেন বাসের উপর। ভিডিওটি দেখে এইটুকু স্পষ্ট, এই ব্যক্তিটি এমন ধরনের কাজ করতে যথেষ্ট সাবলীল। সম্ভবত এটিই তার পেশা। দড়ি দিয়ে টেনে অধিকাংশ জায়গায় বাইক বাসের মাথায় তুলতে দেখা যায়। তবে এমন করে বাইক মাথায় নিয়ে বাসের উপর সেভাবে তুলতে দেখা যায়নি কাউকেই। এমন ঘটনা চাক্ষুষ দেখতে না পেলেও, সোশ্যাল মিডিয়া সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছে নেটদুনিয়ার একাংশের। খুব স্বাভাবিকভাবেই এমন ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ঐ ব্যক্তিকে রিয়েল লাইফ বাহুবলী হিসেবেই এখন ডাকছেন নেটজনতার একাংশ। সেই ঝলকও রয়েছে নেটদুনিয়াতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026