ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ৩১ শে জানুয়ারি তারা পাবেন বছরের সবচেয়ে বড় উপহার, জানুন আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবারে দারুন খবর। ৩১শে জানুয়ারির পর থেকে একটা দারুন সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতায় নতুন পরিসংখ্যান প্রকাশ করা হতে চলেছে এই ৩১শে জানুয়ারি তারিখে। এরপরে ২০২৪ সালের জানুয়ারি থেকে কর্মীরা কত করে মহার্ঘ ভাতা পাবেন সেটা নিশ্চিত হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ যেভাবে AICPI ইনডেক্স চলছে, তাতে মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুচরো এবং পাইকারি মূল্য স্ফীতি যেভাবে এগিয়েছে তাতে খুব শীঘ্রই মহার্ঘভাতার পরিসংখ্যান পরিবর্তন হতে চলেছে।

১ জানুয়ারি ২০২৪ থেকে সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। তবে ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। ডিসেম্বরের AICPI সূচক এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। যদি সূচকের বৃদ্ধি হয় তাহলে জানুয়ারিতে ৫০.৫২ শতাংশ হয়ে যেতে পারে এই AICPI সূচকটি। এর ভিত্তিতেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতার পরিবর্তে ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে, সেটা একেবারে নিশ্চিত। তবে পাঁচ শতাংশ ভাতা কিন্তু বাড়তে পারে।

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনার যে ডেটা এসেছে, তাতে ইতিমধ্যেই নভেম্বর ২০২৩ এর জন্য ডেটা প্রকাশিত হয়েছে। এখানে সূচক ০.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে মহার্ঘ ভাতার স্কোর যে ০.৬০ শতাংশ বৃদ্ধি পাবে সেটুকু নিশ্চিত। অর্থাৎ, সেই নিরিখে দেখতে গেলে ৪৯.৬৮ শতাংশ হয়ে যাবে মহার্ঘ ভাতা। এই সংখ্যা নিশ্চিত করে যে আগামী দিনে কেন্দ্রীয় কর্মীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। তবে, ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার যদি ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তাহলে মহার্ঘ ভাতার পরিমাণ শূন্য হয়ে যাবে। আবার সেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা কোন একজন কেন্দ্রীয় কর্মচারীর বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তারপরে শুরু হবে হিসেব।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026