নিউজ

LPG CYLINDER: বড় ঘোষণা করল সরকার, কমবে LPG সিলিন্ডারের দাম

কেন্দ্রীয় সরকার আগামী ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দেশের জন্য নতুন অর্থবর্ষের বাজেট পেশ করতে যাচ্ছে। এই বাজেটে সরকার সাধারণ মানুষের জন্য অনেকগুলি বিষয়ে বড় ঘোষণা করতে পারে। এর মধ্যে অন্যতম হতে পারে এলপিজি সিলিন্ডারের দামে বড় কমানো। আসলে মূল্যবৃদ্ধির নির্দয় প্রহারে মাসে মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রকেট গতিতে বাড়ছে। আর এত দাম দিয়ে গ্যাস কিনে সকলে সংসার চালাতে পারছেন না। তাই লোকসভা নির্বাচনের ঠিক আগে সরকার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই কমিয়ে দিতে পারে বলে জানা গেছে। কত টাকা দাম কমবে ও কবে থাকতে দাম কমবে? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

সূত্রের খবর অনুযায়ী, সরকার এলপিজি সিলিন্ডারের দামে ৮০ টাকা পর্যন্ত হ্রাস করতে পারে। এর ফলে ১৪.২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম কমে ৮২০ টাকায় নেমে আসবে। বর্তমানে এই সিলিন্ডারের দাম ৯০০ টাকা।সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদেরও বড় সুবিধা হবে। এই যোজনার সুবিধাভোগীরা বর্তমানে প্রতিটি এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান। দাম কমানোর ফলে তাদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম আরও কমে ৫২০ টাকায় নেমে আসবে। এলপিজি সিলিন্ডারের দাম কমার বিষয়ে এখনও অফিসিয়াল কিছু বলা হয়নি, তবে মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করছে।

এলপিজি সিলিন্ডারের দামে হ্রাসের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসা। এছাড়াও, সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণেও এই দাম কমানো হতে পারে। এলপিজি সিলিন্ডারের দাম কমালে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনের ঠিক আগেই তাদের জনপ্রিয়তা বাড়াতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026