নিউজ

Dearness allowance: ১ মার্চ থেকে পাওয়া যাবে বেশি মহার্ঘ ভাতা, জানুন কি ঘোষণা করলো রাজ্য সরকার

বাজেট অধিবেশনের দিন মুখ্যমন্ত্রীর পাঠানো চিরকুট পড়ে তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত ১৫ ফেব্রুয়ারি সেই ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত সমস্ত সংস্থার কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করছে রাজ্য সরকার। ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই মার্চ মাস থেকে ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা।

তবে শুক্রবারের এই বিজ্ঞপ্তি জারি করার পরেও তেমন কিছু ক্ষোভ কমেনি রাজ্য সরকারি কর্মচারীদের। এর আগে মহার্ঘ্যতার দাবিতে ২১ এবং ২২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে দুই দিনের কর্ম বিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতার দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘট ডাকার দাবি করেছেন তারা। নবান্নের বিজ্ঞপ্তি জারি করার পরেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বেশিরভাগ কর্মচারী সংগঠন।

কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, “আমরা আমাদের হকের জন্য লড়াই করছি। তাই ৩ শতাংশ ডিএ ঘোষণার পরেও যেমন আমরা প্রতিবাদে শামিল হয়েছিলাম, এই বিজ্ঞপ্তি জারির পরেও তা তেমনই থাকবে। সরকারি কর্মচারীরা ভিক্ষা চান না, চান তাঁদের অধিকার। ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘট হবে। ৩৫ শতাংশ ডিএ আমাদের দিতেই হবে।’’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026