সালমান সঙ্গে সানি দেওলের তুমুল ঝামেলা, দুজনে একে অপরের মুখ দেখতে পছন্দ করেন না, এটাই আসল কারণ

বলিউডের ভাইজান সালমান খান। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত দর্শকদের একাধিক হিট উপহার দিয়ে যাচ্ছেন অভিনেতা। পর্দায় তার এক ঝলক পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন তার অগণিত ভক্তমহল। মিডিয়ার পাতায় কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন ভাইজান। তবে সম্প্রতি নিজের অভিনয়ের সূত্র ধরে নয় একেবারে একটি ভিন্ন কারণে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন অভিনেতা।

অন্যদিকে সানি দেওল ৮০ ও ৯০ দশকের আরো এক জনপ্রিয় অ্যাকশন হিরো। পর্দায় তার উপস্থিতি পছন্দ দর্শকমহলের একাংশের। শুরু থেকেই সাধারণের মাঝে তিনি অ্যাংরি ইয়াং ম্যান। তবে শুধুমাত্র পর্দায় নয়, শোনা যায় বাস্তব জীবনেও তিনি যথেষ্ট রাগী। যখন তখন রেগে যান তিনি। একবার নাকি রাগের মাথায় কোন এক কারণে এক যুবককে রীতিমতো ধাওয়া করেছিলেন খোলা রাস্তার মাঝেই। আর একথা প্রকাশ্যে স্বীকার করেছেন ভাইজান নিজেও। তবে এই সালমান খানকেই একেবারে সহ্য করতে পারেন না সানি দেওল। এমন কি কারণ রয়েছে তার পেছনে? জানুন।

‘জিৎ’ ছবিতে সানি দেওলের সাথে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খানকে। তাই তাদের যুগ্ম উপস্থিতি বেজায় নজর কেড়েছিল দর্শকমহলের। তবে সেইসময় থেকেই সালমান খানকে নাকি বিশেষ পছন্দ করতেন না ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। ধর্মেন্দ্রর সাথে ভাইজানের সম্পর্ক নেহাত খারাপ নয়। অভিনেতার সাথে পর্দাতেও দেখা মিলেছে সালমান খানের। বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের প্রশংসাও করেছেন তারা। তবে নাকি কোন অনুষ্ঠানেই একে অপরের প্রশংসা করতে দেখা যায়নি সালমান ও সানিকে। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। তবে এই কথা যে একেবারেই ভুল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সালমান খান ও সানি দেওল দুজনেই দুজনকে শিল্পী হিসেবে যথেষ্ট সম্মান করেন। এমনকি বলিউডের ভাইজানকে নিজের ছোট ভাই হিসেবেই মানেন সানি দেওল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026