নিউজ

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী

চলে গেলেন ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র চুনী গোস্বামী। ৮২ বছর বয়সে আজ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে বেশ অনেকদিন থেকেই হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। সাথে সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যাও ছিল খানিকটা। অবস্থার অবনতি ঘটলে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর বিকেল ৫ টায় অবশেষে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন তিনি।

১৯৩৮ সালের ১৫ই জানুয়ারী অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই ফুটবল তারকা। তার ভালো নাম সুবিমল গোস্বামী৷ ভালোবেসে সবাই চুনী নামে ডাকতেন। এছাড়া খেলার ময়দানে এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি৷

ভারতীয় ফুটবলকে এক অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। খেলেছেন ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর অধিনায়কত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমস-এ সোনা জেতে ভারতীয় ফুটবল টিম। এছাড়া মোহনবাগানের হয়েও খেলেছেন দীর্ঘ দিন।

তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তার সমানভাবে দক্ষতা ছিলো। যখন কলেজে পড়তেন একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ১৯৭১-৭২ সালে বাংলা দলের অধিনায়ক ছিলেন৷ এছাড়া তার নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিলো। এই মহান ক্রীড়াবিদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026