নিউজ

দেশে লকডাউন, তাতে কি! মোদীর জন্য আসছে সাড়ে আট হাজার কোটির বিলাসবহুল বিমান

নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় বিশেষ বিমান ব্যবহার করেন প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা। মূলত সুরক্ষার কারণেই এই ধরনের বিশেষ ব্যবস্থা করে প্রতিটি দেশের সরকার। ভারতও এর বাইরে নয়। ভারতের প্রধানমন্ত্রীর জন্যও বরাদ্দ রয়েছে বিশেষ বিমান। শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির জন্যও বরাদ্দ রয়েছে বিশেষ বিমানের।

এতদিন প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ বিমানের ব্যবস্থা করা ছিল, তা হল বোয়িং ৭৪৭। এই বিমানে করেই বিদেশ ভ্রমণে যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিও বিদেশ সফরের জন্য ব্যবহার করতেন এই বিশেষ বিমানটি। এই উন্নত প্রযুক্তির বিমানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হতো। এবার এই বিশেষ বিমানে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সফরে এবার বোয়িং ৭৪৭ বিমানের পরিবর্তে স্থান করে নিচ্ছে বোয়ি ৭৭৭।

আগামী জুলাই মাসেই ফ্লোরিডার হেড কোয়ার্টার থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে এই বিশেষ বিমান। ইতিমধ্যে ভারত সরকার দুটি বোয়িং ৭৭৭ বিমান ক্রয় করেছে। যার জন্য মোট ৮ হাজার ৪৫৮ কোটি টাকা খরচ করছে কেন্দ্র। বিশেষ সুরক্ষার ব্যবস্থা রয়েছে এই বিমানে। মিসাইল ডিফেন্স সিস্টেমের সুবিধা রয়েছে এই বিমানে। সেল্ফ প্রোটেকশন স্যুটের ব্যবস্থা থাকছে এই বিশেষ বিমানে। যা শত্রুপক্ষের র‍্যাডারকে অনায়াসে জ্যাম করতে পারে এবং হিট সিকিং মিসাইলকে দূরে সরিয়ে রাখে। লার্জ এয়ারক্র্যাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার সিস্টেম (এলএআইআরসিএম)-এর সুবিধাযুক্ত এই বিমান মিসাইল থেকে নিজেকে রক্ষা করতে পারে। সাধারণ বিমানের থেকে আকারে বড় এই বিমানে সেল্ফ ডিফেন্স সিস্টেম ছাড়াও রয়েছে কনফারেন্স রুম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026