নিউজ

পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়ার আশ্বাস যোগী আদিত্যনাথের

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়েছেন যে, তার প্রশাসন তাদের নিজের রাজ্যে ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য রাখার জন্য সমস্ত শ্রমিকদের প্রশংসাও করেছেন তিনি। এছাড়া সকলের কাছে আবেদন করেছেন যে, কেউ যেন বাড়ির প্রতি রওনা না দেন। করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন ঘোষিত হয়েছে এর ফলে উত্তরপ্রদেশে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে যোগী আদিত্যনাথের প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে আন্তঃরাজ্য শ্রমিকদের চলাচল শুরু করে নিজের রাজ্যে ফেরানোর উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

এই বিষয়ে তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এখনও পর্যন্ত যে ধৈর্য্য দেখিয়েছেন তা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই আপনাদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করবো।” এছাড়াও উত্তর প্রদেশ সরকার অন্যান্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কোটা থেকে ১১,০০০ শিক্ষার্থীদের ফিরিয়ে আনার পাশাপাশি মার্চ মাসে আদিত্যনাথের প্রশাসন দিল্লী থেকে প্রায় চার লাখ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছিলো।

২৯ শে এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যে আটকে পড়া আন্তঃরাজ্য শ্রমিকদের এবং দেশের বিভিন্ন স্থানে আটকা পড়া মানুষদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার অনুমতি দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা বলেন, “লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। তাদেরকে চলাচলের অনুমতি দেওয়া হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026