নিউজ

রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু ১১ জনের, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ জন। নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তার সাথে মৃতের একলাফে ২২ থেকে বেড়ে ৩৩ হয়েছে। একদিনে রাজ্যে রেকর্ড মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ জন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন। এই ৩৭ জনের মধ্যে বেশিরভাগ কলকাতা, হাওড়া, হুগলি থেকে আক্রান্ত হয়েছেন।

রাজ্যে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ টি, তবে আরও ২ টি ল্যাব রেডি করা হচ্ছে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ২৮৮ জন। আর হোম কোয়ারেন্টিনে আছেন ১০ হাজার ৭৭৩ জন। রাজ্যে করোনা হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন মোট বাংলায় ৬৭ টি করোনা হাসপাতাল আছে। কলকাতাতে আরও ১ টি হাসপাতাল বাড়ানো হয়েছে। কলকাতায় মোট ২৬৪ টি কনটেনমেন্ট জোন রয়েছে। আর হাওড়ায় ৭২ টি ও উত্তর ২৪ পরগনার ৭০ টি কনটেনমেন্ট জোন রয়েছে। আর রাজ্যে রেড জোন হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।

এর পাশাপাশি এটাও বলা হয়েছে অডিট কমিটি এখনও পর্যন্ত ১০৫ টি মৃত্যুর খবর জানিয়েছে। যার মধ্যে ৩৩ টি মৃত্যু হয়েছে করোনার জন্য। আর বাকি ৭২ টি মৃত্যু হয়েছে অন্যান্য রোগের কারণে।  এর সাথে ৩ তারিখের পর কি করা হবে সেই বিষয়ের কোনো গাইডলাইন এখনও কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকার পাইনি বলে আজ বৈঠকে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026