নিউজ

ফের রাজ্যে করোনার বলি, উত্তরবঙ্গে মৃত্যু এক মহিলার

রাজ্যে ফের করোনাতে মৃত্যু ৫৩ বছরের এক মহিলার। ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন। গত ২৬ মার্চ থেকে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। সপ্তাহখানেক আগে তিনি জ্বর ও সর্দি-কাশি নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যাতে তিনি ভুগছিলেন। তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল সুস্থ করার জন্য।

কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল রাত ২ টো নাগাদ তিনি মারা যান। বর্তমানে তাঁর মেয়ে ও এক চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই মহিলা কয়েকদিন আগে বিদেশ থেকে ফেরেন। তারপর চিকিৎসার জন্য তিনি দক্ষিণ ভারতেও যান। রাজ্যে এই নিয়ে করোনাতে মৃত্যু হল ২জনের। রাজ্যে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ -এ।

প্রসঙ্গত, গতকাল শেওড়াফুলির এক বৃদ্ধের আক্রান্তের খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দুর্গাপুরে একটি সংস্থাতে তিনি কাজ করতেন। সূত্রের খবর অনুযায়ী তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং জ্বর নিয়েই তিনি অফিস ও করেছিলেন। অর্থাৎ আরও কিছু মানুষের সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আক্রান্তের বিদেশ সফরের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026