করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী বারবার বারণ করছেন খুব প্রয়োজন না থাকলে কেউ যেন বাড়িতে থেকে না বেরোয়। যার ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও কিছু দোকান খোলা তবে সেখানে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ আসছে।
এই পরিস্থিতিতে অভিনব ব্যবস্থা করলো রাজ্য মৎস্য দপ্তর। এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে মাছ। গুগল প্লে স্টোর থেকে SFDC অ্যাপটি ডাউনলোড করে পছন্দসই মাছের অর্ডার করলেই সংশ্লিষ্ট ঠিকানায় মাছ কেটে, ধুয়ে পৌঁছে দেওয়া হবে। এমনটাই জানিয়েছে মৎস্য দফতর। তবে এর জন্য অতিরিক্ত ২৫ টাকা দিতে হবে।
শুধু তাই নয় কলকাতায় মাছ বিক্রির জন্য চারটি মোবাইল ভ্যানও ঘুরবে বলে জানা গেছে। এছাড়া দীঘা, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর মিলিয়ে মোট ২৫টি মাছ বিক্রির গাড়ির ব্যবস্থা করেছে রাজ্য মৎস্য দফতর।
এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “লকডাউনে কিছু বাজারে মাছের জোগানে সমস্যার খবর পাওয়া যাচ্ছিলো। এছাড়াও ব্যবসায়ীরা নায্য দামের বেশি নিচ্ছিলেন। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ নায্য মূল্যে বাড়িতে বসেই মাছ কিনতে পারবেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…