নিউজ

মৃত্যু বেড়ে ৫৩, দিল্লির হিংসায় কবে থামবে মৃত্যুমিছিল?

বেশ কিছুদিন ধরে হিংসার আগুনে পুড়েছে দিল্লি, যার জেরে ক্ষতি হয়েছে অনেক সরকারি সম্পত্তি থেকে মানুষ জনের। এই হিংসাত্মক পরিস্থিতির ফলে মৃত্যু হয়েছে অনেক মানুষের। এদিন বৃহস্পতিবার মিলেছে একটি মৃতদেহ, যার পরিচয় জানা যায়নি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৩, তবে তদন্ত কারীরা বলছেন এটি আরও বাড়তে পারে।

রাজধানীর এহেন হিংসার ঘটনায় এখনও পর্যন্ত দায়ের হয়েছে ৬৫৪টি। গ্রেফতার করা হয়েছে ১৮২০ জনকে। দিল্লি চেম্বার অফ কমার্স হিসেব, এতদিন যাবত দিল্লির এই হিংসায় লোকসান হয়েছে প্রায় ২৫,০০০ কোটি টাকা। পুড়িয়ে ফেলা হয়েছে ৯২টি বাড়ি, ৫৭টি দোকান, ৫০০ গাড়ি, ৬টি গুদামঘর, দুটি স্কুল, চারটি কারখানা ও চারটি ধর্মীয় স্থান। তবে এইসব কিছুর উর্দ্ধে বিড়ম্বনা সৃষ্টি করেছে মৃতদেহের সংখ্যা।

আরও পড়ুন : পাক জমিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসের ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনা (দেখুন ভিডিও)

গত রবিবার দিল্লির হিংসায় উদ্ধার হয়েছিল আরও তিনটি দেহ। রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে ১ টি ও ভাগীরথী খাল থেকে উদ্ধার হয়েছে ২ টি দেহ। এদিন বৃহস্পতিবার আরও একটি দেহ উদ্ধার হল। ফলে দিল্লির হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৩। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।

এদিন বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে দিল্লির আইবি অফিসার হত্যায় অভিযুক্ত এবং আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত নেতা তাহির হোসেনকে। দিল্লির আদালতে এদিন বৃহস্পতিবার আত্মসমর্পণ আর্জি জানিয়ে আবেদন করেন। তবে তার আবেদন আদালতের পক্ষ থেকে খারিজ করা হয়।

এরপর দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। দিল্লিতে আইবি অফিসার হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে অশান্তি ও ভাঙচুরের অভিযোগ উঠে এসেছে। যদিও আইবি অফিসার হত্যায় নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026