খেলা

ভুয়ো পাসপোর্ট ব্যবহারে অভিযুক্ত প্রাক্তন ফুটবলার রোনালডিনহো

ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনালডিনহো এবং তার ভাইকে দক্ষিণ আমেরিকার দেশে প্রবেশ করার সময় জন্য ভুয়ো পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে প্যারাগুয়েতে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিডস সাংবাদিকদের জানিয়েছেন যে, “রোনালডিনহোর বৃহস্পতিবার সকাল আটটায় কার্যালয়ে শুনানি হবে।”

ওই মন্ত্রীর কাছ থেকে জানা গেছে যে, প্যারাগুয়ের পুলিশ যে হোটেলে ২০০৫ সালে ব্যালন ডি’ওর এই বিজয়ী একটি বইয়ের প্রচারের জন্য ছিলেন সেখানে অভিযান চালিয়ে ভুয়ো নথিপত্র পেয়েছে।

আরও পড়ুন : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

তিনি এছাড়াও জানিয়েছেন, “যে কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে তাদের ভুয়ো পাসপোর্ট দিয়ে এই দেশে প্রবেশ করতে দিয়েছে তাদের বিরুদ্ধেও আমরা তদন্ত করছি।”

প্রসঙ্গত রোনালডিনহো এবং তার ভাইয়ের ব্রাজিলিয়ান পাসপোর্টগুলি দক্ষিণ ব্রাজিলের রিও গ্র্যান্ডে দ সুলেতে বিল্ডিং তৈরির সময় পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য ২.৩ মিলিয়ন ডলার জরিমানা দিতে ব্যর্থ হওয়ার কারণে ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু এরপর এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করায় তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026