বিনোদন

বৌমা নয় শাশুড়ি চরিত্রেই বেশি মানাবে, সমালোচনার মুখে দেবশ্রী রায়

একটা সময় ‘কলকাতার রসগোল্লা’ দিয়ে বাংলার দর্শকদের মনে মিষ্টি নরম তুলতুলে সম্পর্ক তৈরি করেন দেবশ্রী রায়। ‘রক্তে লেখা’ ছবির ‘কলকাতার রসগোল্লা’ গানের মধ্যে দিয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এখন সেই জনপ্রিয় মিষ্টি নায়িকা ছোটপর্দার ‘সর্বজয়া’।

দেবশ্রীর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল ‘হিরন্ময় সেনের পাগল ঠাকুর’ যা ১৯৬৬ সালে মুক্তি পায়। এরপর তরুণ মজুমদারের কুহেলী (১৯৭১) ছবিতে রাণুর চরিত্রে অভিনয় করার পরে তার পরিচিতির বিস্তার ঘটে। খুব কম বয়স থেকে দেবশ্রী মঞ্চে নৃত্য পরিবেশনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তীকালে তিনি বন্দনা সেন এবং কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্যের তালিম নেন। এছাড়াও কেলুচরণ মহাপাত্রের প্রভাবে ভারতীয় লোকনৃত্যের প্রতি দেবশ্রীর ভালোবাসা জন্মে এবং ১৯৯১ সালে তিনি নটরাজ দল প্রতিষ্ঠা করেন এবং দলের প্রথম পরিবেশনা বাসবদত্তা মঞ্চস্থ হয়।

বাংলা চলচ্চিত্র জগতে দেবশ্রীর বহু অবদান রয়েছে। তিনি যেমন করেছেন উনিশে এপ্রিল, তেমন করেছেন ‘ত্রয়ী’, এবং আরও অন্যান্য সিনেমা এবং পুরাণকাহিনী মহাভারত অবলম্বনে দূরদর্শন সম্প্রচারিত ‘মহাভারত’ ধারাবাহিকে ‘সত্যবতী’র চরিত্রে।

কিন্তু, দীর্ঘদিন রাজনীতিতে থাকার পর ফের ছোটপর্দার হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন। সর্বজয়া নামক ধারাবাহিকে লিড রোল প্লে করবেন। যদিও অনেকে শ্রীময়ী ধারাবাহিকের সঙ্গে তুলনা করেছেন।এমনকি কেউ সোশ্যাল মিডিয়ায় মিম করি করে বলেন, ‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি।’ অনেকের মন্তব্য, বৌমা নয় বরং বয়স অনুযায়ী শাশুড়ির চরিত্রেই তাকে ভালো মানাবে। যদিও এই মিমের বিরুদ্ধে বহ নেটিজেন বলেন, ‘একজন সম্মানিত অভিনেত্রীকে এ ভাবে অপমান করা উচিত হয়নি’, আবার কেউ কেউ বলেছেন উনি এখনও সুন্দর। একজন নেটাগরিক তো এই প্রশ্নও করেছেন, ‘উনি রূপের অহংকারটা করলেন কখন?’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026