এখন বর্তমানে সকলের কাছে লাখ টাকার প্রশ্ন হল কিভাবে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর মূল্যায়ন? সেই নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন মাধ্যমিকের পরীক্ষার মূল্যায়ন হবে ৫০-৫০ নিয়মে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে ৪০-৬০ নিয়মে।
পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে নবম শ্রেণীর ৫০ শতাংশ নম্বর এবং দশম শ্রেণীর অ্যাসেসমেন্ট টেস্টের ৫০ শতাংশ নম্বর এর উপর ভিত্তি করে।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সব থেকে বেশি নম্বর পাওয়া চারটি বিষয়ের মোট নম্বর এর ৪০ শতাংশ নিয়ে এবং তার সঙ্গে যোগ হবে একাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ৬০ শতাংশ নম্বর। তার সাথে সাইন্সের প্র্যাকটিক্যাল এর নম্বর এবং আর্টস এর প্রজেক্ট এর নম্বর ধরা থাকবে।
দুই ক্ষেত্রেই পর্ষদ এবং সংসদ জানিয়ে দিয়েছে, যদি কোনো পরীক্ষার্থী এই নম্বরে এবং মূল্যায়নে সন্তুষ্ট না হয় তাহলে সে পরবর্তীকালে পরীক্ষা দিতে পারে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন। তবে সে ক্ষেত্রে যদি পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে সেই নম্বর চূড়ান্ত বলে ঘোষিত হবে, মূল্যায়নের নম্বর গ্রহণযোগ্য হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…