করোনা আবহে আমরা বুঝতে পেরেছি যে দৈনিক স্বাস্থ্যপরীক্ষা করা কতটা জরুরি। এদিকে লকডাউনের কারণে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শারীরিক পরীক্ষা করানো খুবই দুস্কর হয়ে পড়ে। পাশাপাশি বিষয়টি বেশ খরচসাপেক্ষও হয়। তবে আপনি যদি কিছু টেস্টকিট কিনে রাখতে পারেন তবে একবারের খরচে বহুদিনের টেস্টের টাকা সাশ্রয় হতে পারবে। আজ এমন 7 টি মেডিক্যাল গেজেটের কথা জানাব যা বাড়িতে কিনে রাখা জরুরি ও প্রয়োজনীয়।
এই গেজেটটির সাহায্যে আপনি বাড়ি বসে যেকোনো সময় আপনার ও পরিবারের যেকোনো সদস্যের ইসিজি রেকর্ড করতে পারবেন। এর মাধ্যমে আপনার হার্টের অবস্থা জানা বেশ সহজও হবে।
প্রেশার মাপার জন্য আমাদের ডিসপেনসারি ছুটতে হয়। তবে এই গেজেটটি কিনে রাখলে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার রক্তচাপ মনিটর করতে পারবেন।
করোনা কালে এই ক্ষুদ্র ডিভাইসটি আপনার জন্য ভীষন জরুরি। করোনা রোগীদের অক্সিজেন লেভেল মাঝেমাঝেই কমে আসে। এই গেজেটটির মাধ্যমে আপনি আপনার অক্সিজেন লেভেল ও পালস রেট কেবল মাত্র আঙুল ঢুকিয়েই পরিমাপ করতে পারবেন।
ডায়াবেটিক রোগীদের জন্য এই ডিভাইস সাক্ষাৎ ঈশ্বরের দান। গ্লুকোজ লেভেল কমাবাড়ার নিয়মিত পরিমাপ বাড়িতে বসেই করে নিতে পারবেন কোনো রক্তপরীক্ষা ছাড়াই। এটি বাড়িতে রাখা অবশ্য জরুরি।
বাড়িতে বয়স্ক ও অসুস্থ সদস্য থাকলে এই ডিভাইসটি অবশ্যই কাছে রাখুন। মেডিকেল এমার্জেন্সি এলে কেবল একটি বোতাম টিপে কাছাকাছি কারোর থেকে সাহায্য প্রার্থনা করতে পারবেন।
অনেকসময় স্ট্রেস,বাতের ব্যাথা ও অন্যান্য কারণে শরীরে অস্বাভাবিক যন্ত্রণার সৃষ্টি হয়। এই ধরনের গেজেট যেমন হট প্যাড, ম্যাসাজার বা নার্ভ স্টিমুলেটর কাছে রাখলে খুব সহজে ও অল্প সময়ে ব্যাথা থেকে উপশম পেতে পারবেন।
একটি কন্টাক্টলেস ইনফ্রা-রেড থার্মোমিটার খুব গুরুত্বপূর্ণ ডিভাইস এবং এটির খুব প্রয়োজনীয়। সাধারণ থার্মোমিটারের চেয়েও অনেক বেশী বিশ্বাসযোগ্য এটি।
এর সাহায্যে ঘরে বসে যেকোনো সময় নিজের ওজন পরিমাপ করতে পারবেন। ও সেই অনুযায়ী খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যারা জিম ও শরীরচর্চা করে থাকেন তাদের জন্য এটি বেশ কাজের।
উল্লেখ্য: প্রতিটি ডিভাইস কেনার আগে আপনার পরিচিত ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। কোন ব্র্যান্ডের ডিভাইস ভালো হবে তার আগে থেকে যাচাই করে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…