রাজ্য

‘যোগ্য সম্মানটুকু দেয় না’, ক্ষোভে তৃণমূল ছাড়লেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়

বাংলার বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই। এখন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল শেষ মুহূর্তে প্রস্তুতি দেখে নেওয়ার কাজে ব্যস্ত। আসলে একুশে বাংলা বিধানসভা নির্বাচন যে অন্যবারের মতো হবে না তা নিয়ে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে একটি হেভিওয়েট লড়াই দেখতে চলেছে গোটা বঙ্গবাসী। তাই রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নিচ্ছে মহাযুদ্ধের জন্য। তবে এই মুহূর্তে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে আজ অর্থাৎ সোমবার দলত্যাগ করলেন তৃণমূল বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। তিনি আজকে দুপুরবেলা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তার দল থেকে ইস্তফা নিয়েছেন। সেই সাথে তিনি চিঠিতে সাফ জানিয়েছেন যে কেনো তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন।

রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আজ বলেছেন, “দল আমাকে সব রকম কাজ করিয়ে নিতে। কিন্তু তার পরিবর্তে কখনো যোগ্য সম্মান দেয়নি। বরং আমাকে দল শুধু ব্যবহার করেছে।” এছাড়াও কিছুদিন আগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দলের বিরুদ্ধে আমার বেশ কিছু অভাব অভিযোগ ছিল। সেই কথা আমি দলকে জানিয়েছিলাম। কিন্তু কিছুই সুরাহা হয়নি।” আসলে দেবশ্রী রায় গত দুবার বিধায়ক পদে নির্বাচিত হলেও দল কখনো তাকে মন্ত্রিত্বপদ দেয়নি। এছাড়াও এনিমেল রিসোর্ট এন্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করায় তিনি যে বেশ দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল তা বলার অপেক্ষা রাখে না। তাই কিছুদিন আগে থাকতেই জল্পনা শুরু হয়েছিল জে তারকা নেত্রী দেবশ্রী রায় তৃণমূল ত্যাগ করতে পারে। এবার আজ দুপুরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন।

তবে এবার প্রশ্ন উঠেছে যে অন্যান্য বিদায়ী বিধায়কদের মত কি এবার দেবশ্রী রায় গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন? কারণ অতীতে তিনি বারংবার বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপির একটি যোগদান সভাতে দেখা গিয়েছিল। এছাড়া গতকালই বিজেপিতে যাওয়ার তার পথের কাঁটা শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে দিয়েছেন। তাই এবার দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান খুব একটা অস্বাভাবিক কিছু বলে মনে করছে না বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে দেবশ্রী রায় এখন মুখ খোলেননি। বরং তিনি বলেছেন, “অভিনয়ের জগতে ফিরে যেতে চাই। অনেককটা অফার আছে একসাথে।”

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026