নিউজ

জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা, মানচিত্রের সংখ্যায় পরিবর্তন

জম্মু ও কাশ্মীর : এতদিন পর্যন্ত ভারতের ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা ছিল ২৯ টি, এবং কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা ৭ টি। কিন্তু বুধবার ৩১ শে অক্টোবর থেকে জম্মু-কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হল। কাল থেকেই ভারতীয় মানচিত্রে অঙ্গরাজ্যের সংখ্যা কমে গিয়ে ২৮ হল। জম্মু-কাশ্মীর থেকে লাদাকেও বিচ্ছিন্ন করে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হল। সেই সঙ্গে ভারতে কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে গিয়ে ৯ টি হল।

গত আগষ্ট মাসে কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের পর, জম্মু-কাশ্মীরকে কাল সরকারিভাবে অঙ্গরাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এই প্রসঙ্গে অমিত শাহ আগে থেকেই জানিয়েছেন, ভারতে সন্ত্রাসবাদীদের ধ্বংস করার জন্য মূলত জম্মু-কাশ্মীরকে কেন্দ্রের অধীনে নিয়ে আসা হয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে আবার জম্মু-কাশ্মীরকে তাদের পুরোনো মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, লাদাক জম্মু-কাশ্মীরের অংশ থাকলেও সেখানে মানুষদের দাবি ছিল লাদাককে এক আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া। তাই লাদাক কেও আলাদা করে দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে এবার জম্মু-কাশ্মীরেও নির্বাচন হবে। এবং চন্ডীগড় ও দমন-দিউর মতো জম্মু-কাশ্মীরেও কোনো বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরে বিধানসভার মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে। তবে বিধানসভার সদস্য কমবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। জম্মু-কাশ্মীরে বিধানসভার বর্তমান বিধায়কের সংখ্যা ১১১, এর মধ্যে ৪ জন লাদাকের। আপাতত বিধায়ক সংখ্যা একই থাকলেও পরবর্তী সময়ে সদস্য সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026