দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্যে ১লা নভেম্বর, ২০১৯ থেকে সুদের হার কমাতে চলেছে। খুচরো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট গুলিতে সুদের হার ০.২৫ শতাংশ কমানো হবে। আগে স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ব্যাংক ৩.৫% হারে সুদ দিতো। যা এবার কমে হবে ৩.২৫%।
স্টেট ব্যাংকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোর জেরেই কমানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমান। সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.১৫% রেপো রেট করেছে আরবিআই। আর তার জেরেই সেভিংসে সুদ কমানোর কথা ঘোষণা শীর্ষ ব্যাংকের।
এছাড়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছে এসবিআই। এক থেকে দুই বছরের মেয়াদের ক্ষেত্রে কমেছে সুদ। ফিক্সড ডিপোজিটে আগে যেখানে ৬.৫% হারে সুদ মিলত, এবার সেই সুদ পাওয়া যাবে ৬.৪% হারে। প্রবীণ নাগরিকদের জন্যেও সুদের হার কমিয়েছে দেশের শীর্ষ ব্যাংক। প্রবীণ নাগরিকদের সুদের হার ৭% থেকে কমে হয়েছে ৬.৯%।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…