নিউজ

নতুন আতঙ্ক! করোনা রোগীরা আক্রান্ত হচ্ছেন ডিপ ভেইন থ্রম্বোসিসে

করোনায় প্রতিদিন নতুন নতুন গবেষণামূলক তথ্য উঠে আসছে যার জেরে চিন্তায় পড়ছে তামাম বিশ্ববাসি। এসবের মধ্যে সম্প্রতি ভিয়েনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ধরা পড়েছে, হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের ক্ষেত্রে বাড়ছে ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা ভেনাস থ্রম্বো এম্বলিজম এর সম্ভাবনা। জানা গিয়েছে করোনা সংক্রমণ হার্টেরও অনেক ক্ষতি করছে এছাড়াও যাঁদের ক্ষেত্রে মৃদু সংক্রমণ হচ্ছে, তাঁদের হার্টেও স্থায়ী ক্ষতি হচ্ছে।

প্রসঙ্গত, দেহের ভেতরের ধমনীতে রক্ত জমাট বেঁধে গেলে সেই গুরুত্বর অবস্থাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। এই জমাট বাঁধা রক্ত ঢুকে পড়ে ফুসফুসে। দেখা গিয়েছে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে থাকা রোগীদের ভিটিই-র ঝুঁকি ৫ থেকে ১১ শতাংশ।

অন্য দিকে গুরুতর অসুস্থ থাকা হাসপাতালের বাকি কোভিড রোগীদের ক্ষেত্রে সেই ঝুঁকি ১৮ থেকে ২৮ শতাংশ। কিন্তু এসব বাতলে বিজ্ঞানীরা জানালেন একবার রোগ হলেই যে তা শরীরে করোনার রোধী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে তেমনটা কিন্তু নয় সারাজীবনের জন্য ইমিউনিটি তৈরি হওয়া সম্ভব নয়। করোনার মাঝেই প্রতিদিনই এক একটা নতুন গবেষণা প্রকাশ্যে আসছে।

১৯৮০ সাল থেকে ৫১৩ জন সুস্থ মানুষের শরীরের লালা পরীক্ষা করে মিলেছে তাঁদের শরীরে করোনা ভাইরাস গোত্রের একাধিক স্পাইক প্রোটিন রয়েছে। জানানো হয়েছে ‌যাঁদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, তাঁদের সর্বোচ্চ ছ’মাস বাদেও উপসর্গ দেখা দিচ্ছে। তারপর আবার ১ বছর বাদে ফের ফিরে আসছে উপসর্গ। গবেষণায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের ক্ষেত্রে ভিটিই-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৪ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026