হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এবার নোবেল পেতে চলেছেন তিন বিজ্ঞানী। অসামান্য কৃতিত্বের জন্য এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকান হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন৷ এদিন নোবেল কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, “হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে একসঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস”।
জানা গিয়েছে, ক্রনিক হেপাটাইটিসের প্রথম অজানা এক ভাইরাসকে শনাক্ত করে আমেরিকান হার্ভে জে অল্টার৷ সেই ভাইরাসের জেনোমকে পৃথক করেন ব্রিটিশ গবেষক মাইকেল হাউটন৷ আর তার বিস্তারিত প্রমাণ দেন মার্কিন গবেষক চার্লস এম রাইস।
প্রতি বছর ৭ কোটি মানুষ হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়, যার জেরে মৃত্যু হয় ৪ লাখ মানুষের। এবার এই রহস্যের সমাধান করলেন এই তিন গবেষক৷ ক্রনিক হেপাটাইটিস অর্থাৎ হেপাটাইটিস সি ভাইরাসের অস্তিত্বের খোঁজ মেলে আমেরিকান হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটনের গবেষণায়৷ আশা করা হচ্ছে এর জেরে বহু মানুষ উপকৃত হবেন এবার থেকে। মূলত রক্তের মাধ্যমেই ছড়ায় হেপাটাইটিস সি। হেপাটাইটিস এ ছড়ায় দূষিত জলের মাধ্যমে এবং ও খাবারের মাধ্যমেও ছড়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…