বিনোদন

Deepika Padukone : মুখের মাস্ক খুলে নিরাপত্তারক্ষীকে দিলেন নিজের পরিচয় দীপিকা, অভিনেত্রীর এহেন ব্যবহারে মুগ্ধ নেট নাগরিকরা

দীপিকা পাডুকোন বলিউডের একজন সফল অভিনেত্রী। প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। দীপিকার হাতে এখন অনেক প্রজেক্ট। চলতি বছরে মুক্তি পাওয়ার কথা আছে ‘৮৩’। এই সিনেমাতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। আর কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করছেন রণিবীরের রিয়েল ঘরনী দীপিকা। এই জুটির বিয়ের পর এটি প্রথম ছবি। এই সিনেমা ছাড়াও কয়েক মাস আগে দীপিকাকে শকুন বাত্রার ছবির শ্যুটিং করতে দেখা গিয়েছে। সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে।

এছাড়াও দীপিকা শাহরুখ খানের সাথে ‘পাঠান’
সিনেমাতেও অভিনয় করছেন। অভিনেত্রীর হাতে এখন অনেক গুলি প্রজেক্ট আছে। শোনা যাচ্ছে, প্রযোজক মধু মন্টেনা তাঁর এই স্বপ্নের ছবি ‘রামায়ণ’ সিনেমাতে অভিনয় করছেন দীপিকা। এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সকলের প্রিয় এই অভিনেত্রী। করোনার জন্য সিনেমার শ্যুটিং স্থগিত থাকলেও ফের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। শনিবার সকালে মুম্বাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেন দীপিকা পাড়ুকোন।

এদিন সাতসকালেই নিজের বাড়ি থেকে মুম্বই বিমানবন্দরের টার্মিনালের সামনে গাড়ি থেকে নামলেন। আর সেই সময় পাপারিজ্জদের হাতে লেন্সবন্দী হলেন। শুধু লেন্সবন্দী হননি তবে অভিনেত্রীর আরো একটি দিক সকলের সামনে উঠে এল। অভিনেত্রী যতই ব্যস্ত থাকুক কিন্তু নিজের অনুগামীদের নিরাশ করতে কখনো ভোলেননি। করোনার জন্য এখন সকল সব অভিনেতা অভিনেত্রীকে মুখে মাস্ক পরতে হয়। এই অবস্থাতেও কোভিড বিধি মেনে তাঁদের ক্যামেরার সামনে পোজও দেন সকলের প্রিয় মাস্তানি।

এউ দিন এয়ারপোর্টের বাইরে ঘন ঘন হাত নাড়িয়ে অভিবাদনও জানান অনুগামীদের। এই দিন অভিনেত্রীর পরণে ছিল ঢিলেঢোলা পোশাক। সাথে ছিল সঙবেজ রঙের ওভারকোট। এই দিন ক্যাজুয়াল বিমানবন্দরে হাজির হয়েছিলেন দীপিকা। এখানেই শেষ নয় এরপর বিমানবন্দরের টার্মিনালে ঢুকতে যাবেন, সেই সময় নিয়ম অনুযায়ী সেখানকার দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিজের পরিচয় পত্র দেখালেন। এমনকি সেলিব্রেটিদের মত আবভাব না করে নিজের মুখের মাস্ক সরিয়ে দীপিকা নিজের মুখ দেখালেন উপস্থিত নিরাপত্তাকারীদের।

বলিক্যুইনের এই ব্যবহার পাপারিজ্জরা লেন্সবন্দী করলেন। গোটা ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে সামনে আসতে তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। নেটিজেনরা মুগ্ধ তাঁদের প্রিয় নায়িকার এই নম্র ব্যবহারে। বহু নেট নাগরিকও দীপিকার এই ভদ্র আর নম্র ব্যবহারের প্রশংসা করেছেন। তবে এই প্রথম নয় এইরকম নানান ঘটনা আগেও ঘটিয়েছেন পিকু। অনেক ভিড়ে থেকে সাধারণ মানুষের সাথে সেলফিও তুলেছেন অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026