রাজ্য

মাত্র ৫ টাকায় পেটভর্তি ডিম ভাত, আবারো ‘মা ক্যান্টিন’ চালু করল এই পুরসভা

লকডাউনে পশ্চিমবঙ্গের অনেকের কাজ চলে গেছে। অনেকে এখন বাড়িতে বসে আছেন সমস্ত কাজ হারিয়ে। শ্রমিকদের ক্ষেত্রে এই সমস্যাটা অত্যন্ত বড় হয়ে উঠেছে কিছুদিনের মধ্যেই। সব থেকে বেহাল অবস্থা বলতে গেলে এই শ্রমিক শ্রেণীর। এবারে এই শ্রমিক শ্রেণীর কষ্ট কিছুটা লাঘব করার জন্য এগিয়ে এলো হলদিয়া পৌরসভা। হলদিয়া পৌরসভায় চালু করে দেওয়া হয়েছে মা ক্যান্টিন পরিষেবা।

বর্তমানে এই মা ক্যান্টিন থেকে সমস্ত শ্রমিক মাত্র পাঁচ টাকার বিনিময় ডিম ভাত খেতে পারবেন। শুক্রবার থেকে হলদিয়া পৌরসভায় এই নিয়ম কার্যকর শুরু হয়ে গেছে। গরিব এবং শ্রমজীবী মানুষদের জন্য পরিষেবা চালু করা হয়েছে। মাত্র ৫ টাকায় ডাল সবজি এবং ডিম সব কিছুই পেয়ে যাবেন গরিব এবং শ্রমজীবী মানুষেরা। মহিলাদের দ্বারা এই ক্যান্টিন চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবারে ক্যান্টিন উদ্বোধন হয়ে গেল যে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মহকুমা শাসক লক্ষণ পেরুমল, হলদিয়া পুরসভার পুরপ্রধান সুধাংশু শেখর মন্ডল এবং হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলী। যদিও এরকম একটি ক্যান্টিন তৈরি করা কে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি।

হলদিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চালু করা হয়েছে এই ক্যান্টিন। প্রত্যেক দিন সকালবেলা ৭টা থেকে ১০টা এর মধ্যেই টিকিট কেটে ফেলতে হবে। খাবার পাওয়া যাবে বেলা ১২টা থেকে ৩ টে পর্যন্ত। ক্যান্টিন খোলার প্রথম দিনেই প্রায় তিনশোর বেশি মানুষ খাবার খেয়েছেন এই ক্যান্টিন থেকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026