বিনোদন

স্বামীকে চুমু দিয়ে অন্য পুরুষের কাছে যান অভিনেত্রী দীপিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং-এর রসায়ন বলিউডের অন্যতম চর্চার বিষয়। দীপিকার বিরুদ্ধে যখন বলিউডের মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল, তখনও রণবীর আদর্শ স্বামী হিসেবে স্ত্রী দীপিকার পাশে থেকেছেন। মাদক মামলা থেকে মুক্ত হয়ে রণবীর ও দীপিকা ছুটি কাটাতে গোয়া গিয়েছিলেন। সম্প্রতি গোয়া থেকে ফিরে ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় পরিচালক সকুন বাত্রার নতুন ফিল্মের শুটিং শুরু করলেন দীপিকা। দীপিকার সঙ্গে এই ফিল্মে অভিনয় করছেন অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী।

এই মুহূর্তে ফিল্মের শুটিং শুরু হয়েছে আলিবাগে। দীপিকা আলিবাগ রওনা হওয়ার আগে মুম্বইয়ের তাজমহল প‍্যালেস হোটেলে তাঁকে ছাড়তে এলেন রণবীর সিং। দীপিকা আলিবাগ যাওয়ার আগে একান্তে কিছুটা সময় কাটালেন দীপিকা ও রণবীর। এইসময় দীপিকা রণবীরের কাঁধে ছোট্ট একটি গুডবাই কিস দেন। এই মুহুর্তটি ধরা পড়ে যায় পাপারাৎজিদের ক্যামেরায়। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের এই একান্ত মুহূর্তটি। এই ছবিতে দীপিকার পরনে ছিল হোয়াইট ট‍্যাঙ্ক টপ ও কালো ট্রাউজার্স। রণবীরের পরনে ছিল প্রিন্টেড ট‍্র‍্যাক ‍স‍্যুট এবং ‘রণবীর স্পেশ‍্যাল’ সাদা বর্ডার দেওয়া সানগ্লাস। করোনা বিধি মেনে দীপিকা ও রণবীর দুজনেই মুখে মাস্ক পরেছিলেন।

এরপর হোটেল থেকে দীপিকা ও সিদ্ধান্ত একটি সাদা স্পিডবোটে রওনা দেন আলিবাগের উদ্দেশ্যে। সকুন বাত্রার এই ফিল্মটি একটি হালকা মেজাজের আবেগঘন ফিল্ম বলে জানিয়েছেন দীপিকা। এর আগে এই ফিল্মটির শুটিং শুরু হয়েছিল গোয়ায়। কিন্তু সেই সময় বলিউড মাদক মামলায় দীপিকাকে এনসিবি তলব করে মুম্বইতে। মাঝপথে শুটিং ছেড়ে মুম্বই ফিরে আসেন দীপিকা। কিছুদিনের বিরতি নেওয়ার পর সকুন বাত্রা আবার ফিল্মের শুটিং শুরু করেছেন। ফিল্মটি মুক্তি পাবে আগামী বছর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026