নিউজ

ফাইজারের পর এবার ‘স্পুটনিক’ ভি’, আগামী সপ্তাহ থেকেই দেশের জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশ পুতিনের

রাশিয়া: বিশ্বে যখন করোনা মহামারীর থাবা অব্যাহত, তখন বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কবে মিলবে ভ্যাকসিন? সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছে ব্রিটেন। কারণ, আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে ফাইজার। আর এবার একই ঘোষণা করল রাশিয়া। ফাইজারের মত আগামী সপ্তাহ থেকে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি রাশিয়ার জনসাধারণকে দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

ইতিমধ্যেই রাশিয়া ২০ লাখ স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। তাই বুধবার ফাইজারকে ছাড়পত্র দেওয়ার কথা যখন ব্রিটেন সরকার ঘোষণা করল, তার কিছুক্ষণ পরেই একই ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়ে পুতিন বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিক থেকে যাতে আমরা জনসাধারণকে স্পুটনিক ভি ভ্যাকসিন দিতে পারি, সেই ব্যবস্থা করুন।’

ভারতীয় মুদ্রায় এই স্পুটনিক ভি ভ্যাকসিনের একটি ডোজের মূল্য ৭৪০ টাকা হলেও রাশিয়ায় এই ভ্যাকসিনের দুটি ডোজই প্রত্যেককে বিনামূল্যে দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলেও জানিয়েছেন পুতিন। ভারতে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। এমনকি এ দেশে এই ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছে রাশিয়া। এখন একই সময়ে দুটি ভ্যাকসিন জনসাধারণের ওপর প্রয়োগ করার ফলে কোনটি বেশি কাজ করে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026