নয়াদিল্লি: প্রয়াত MDH মসলা কোম্পানির কর্ণধার ধর্মপাল গুলাটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। বহুবার সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। এমনকি তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বেশ কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল MDH মসলা কোম্পানির কর্ণধারকে। স্বভাবতই তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গুলাটি শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে পাকিস্তানের অধীনে। পরবর্তী সময়ে দেশভাগের পর থেকে তিনি ভারতে রয়ে গিয়েছেন। সমাজের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে শোক জ্ঞাপন করেছেন।
তিনি টুইট করে লিখেছেন, ‘ধর্মপাল গুলাটিজি একজন উৎসাহী ব্যক্তিত্ব ছিলেন। যিনি সমাজকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে আমি আমার সমবেদনা জানাই।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…