এবার খাস কলকাতা শহরে পড়ল শুভেন্দু অধিকারীর ছবি সমেত একটি বড় পোস্টার। যথারীতি সেই পোস্টার এর সৌজন্যে ‘ দাদার অনুগামী’ রা। দক্ষিণ কলকাতার বেশকিছু জনবহুল এলাকা তে এদিন সকালে উঠে এরকম দৃশ্য দেখলেন সেখানকার বাসিন্দারা।
বুধবার সকালে যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী, রাসবিহারী এভিনিউ এবং মেঘনাথ সাহা সরণিতে এই পোস্টার দেখা গিয়েছে। এই পোস্টারের নিচে বড় বড় করে লেখা ‘ আমরা দাদার অনুগামী’। এবং এই পোস্টটার কিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জল্পনার পারদ আরো চড়েছে। পোস্টারে প্রাক্তন মন্ত্রীর ছবির নিচে লেখা,’মানুষের কাজ করতে কোন পদ লাগেনা।’
সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিজে এসএমএস করে জানিয়ে ছিলেন,”আপনাদের সঙ্গে কাজ করা আমার পক্ষে মুশকিল। আমাকে মাফ করবেন।”সেই এসএমএস এর পরে আবারও নতুন করে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। তার মাঝে আবার নতুন করে খাস কলকাতায় পড়ল শুভেন্দু অধিকারীর পোস্টার। এই পোস্টটার কিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতাতে।
এদিন মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। জানা যাচ্ছে, সব মিলিয়ে তিনি ৩টি অরাজনৈতিক সভায় যোগ দেবেন। এছাড়াও, শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম বার্ষিকীতে একটি মিছিল রয়েছে। আবার হলদিয়া টাউনে ‘দাদার অনুগামী’ দের মিছিল আছে। শুধু তাই নয়, তমলুক, গড়বেতা, এবং হলদিয়াতে পরপর বেশ কিছু না রাজনৈতিক সভাতে অংশগ্রহণ করবেন শুভেন্দু।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…