দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখ ঢাকা দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রী। এমনকি বাদ যাননি শিক্ষকেরাও। এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলায় জড়িত গেরুয়া বাহিনী এমনই অভিযোগ এনে বিজেপি বিরোধী হাওয়া জোরদার করতে নেমেছে বাম সংগঠনগুলো। এই অবস্থায় পিছিয়ে নেই বলিউডও।
অভিনেত্রী স্বরা ভাস্বর প্রথম থেকেই জেএনইউ-র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। জেএনইউ কান্ডে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন বলিউডের একাধিক কলাকুশলী। অভিনেত্রী দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনেলিয়া ডি সুজা থেকে শুরু করে পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহারা জেএনইউ কান্ডের প্রতিবাদে সরব হয়েছেন।
আরও পড়ুন : JNU তে হামলাকারীদের খুঁজে বের করলো পুলিশ
তবে জেএনইউ কান্ডের প্রতিবাদে বলিউডের সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা পাড়ুকোন। তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সংহতি জানান পড়ুয়াদের। এরপর থেকেই গেরুয়া শিবিরের বিষ নজরে পড়েছেন বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী। তাঁর পরবর্তী সিনেমা ‘ছপক’ বয়কট করার ডাক দিয়েছে বিজেপি সমর্থকরা। বিজেপি নেতা তাজিন্দরপাল সিং বগ্গা দীপিকা অভিনীত সমস্ত সিনেমা বয়কট করার আহ্বান জানিয়েছেন।
‘ছপক’-এর মুক্তি আটকাতে মামলা করা হয়েছে আদালতে। আইনজীবী অপর্ণা ভাট আদালতে মামলা করতে গিয়ে অভিযোগ করেন, ‘অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের জীবন কাহিনী নিয়ে এই সিনেমা বানানো হলেও, সিনেমার কোন অংশেই লক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়নি।’ এর সুবিচার চাইতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন অপর্ণা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…