নিউজ

নমোর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে প্রথম কলকাতা সফর, সরগরম শহর

আগামী শনিবার শহর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কাজেই শহর কলকাতায় আসছেন তিনি।দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসছেন তিনি নরেন্দ্র মোদী। বিজেপি সমর্থকদের প্রধানমন্ত্রীর কলকাতায় আগমন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আগামী শনিবার দুপুরের পর কলকাতা আসবেন তিনি একটি সরকারি কাজের জন্য, বিভিন্ন পরিকল্পনা ছাড়াও তিনি আসছেন কলকাতা বিমান বন্দরের দেড়শ বছর পুর্তি উপলক্ষে। এটিই তার কলকাতায় আসার প্রধান কারন।

আরও পড়ুন : আবারও ভাঙছে জেলা, প্রশাসনিক কাজের সুবিধার্থে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার সকাল দশটায় বিমানবন্দরে দেড়শ বছর পুর্তি অনুষ্ঠানে যাবেন তিনি। শনিবার তিনি প্রথম যাবেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের একটি পেন্টিং মিউজিয়ামের উদ্বোধনে। মিউজিয়ামটির উদ্বোধন হবে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে।এরপর তিনি মিলিনিয়াম পার্কে যাবেন এবং তারপর তিনি হাওড়া ব্রিজে লাইট এবং সাউন্ড ব্যবস্থার উদ্বোধন করবেন। ওইদিন তার শেষ সফর হবে বেলুড় মঠ। সমস্ত কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী রাজভবনে রাত কাটাবেন তিনি ।

বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেবেন বলে ঠিক করেছেন। কিন্তু তাদের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিশ্চিত নয়। রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর বন্দরের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে যাবেন। তারপর উড়ে যাবেন দিল্লির পথে।

এছাড়াও সিপিএম সহ বাম সংগঠনগুলি ঘোষনা করেছেন তারা প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবেন এবং অবরোধ করা হবে বিমানবন্দরের একাংশ। সুতরাং প্রধানমন্ত্রীর এবারের কলকাতা সফর নিয়ে সরগরম শহর কলকাতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026